মিলিয়ে পড়তে হবে কী?
চার রাকাত কিংবা তিন রাকাত কিংবা দু রাকাত সুন্নত,ওয়াজিব,নফল সালাতে সূরা মিলিয়ে পড়তে হয় বলে।সূরা কিভাবে মিলিয়ে পড়তে হবে??নাকি সূরা ফাতিহার পরে যেকোনো সূরা পড়লেই হবে।হাদিসের আলোকে ব্যাখা করবেন দয়া করে।
2830 views
2 Answers
মিলিয়ে পড়া বলতে সুরা ফাতেহার পর সুরা মিলানো। যেকোন সুরাই পড়া যাবে তবে সুরার ধারাবাহিকতা রক্ষা করা উত্তম। অর্থাৎ আগের সুরা আগে আর পরের সুরা পরে।
2830 views
Answered
চার রাকাত কিংবা তিন রাকাত কিংবা দুই রাকাত সুন্নত, ওয়াজিব, নফল নামাজে সুরা মিলিয়ে পড়তে হবে। কিন্তু ফরজ নামাজের তৃতীয় বা চতুর্থ রাকাতে শুধু সুরা ফাতিহা পড়তে হবে। ফরজ নামাজের শেষ দুই রাকাতে শুধু সুরা ফাতেহা পড়া সুন্নাত। হাদিসে এসেছে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহর এবং আসরের শেষ দুই রাকাতে শুধু সুরা ফাতেহা পড়তেন। (মুসলিমঃ ৪৫১ সংক্ষিপ্ত) আল্লাহ তায়ালা বলেছেন, কোরআন থেকে তোমাদের যতটুকু সম্ভব হয়, সহজ হয় তোমরা তিলাওয়াত করো। আপনি যেকোনো সুরার যেকোনো অংশ তিলাওয়াত করতে পারবেন বা যেকোনো সুরা তিলাওয়াত করতে পারবেন। এর জন্য মূলত বড় থেকে ছোট বা যে ক্রমধারা রয়েছে সেটি নির্দিষ্ট করে নিবেন। প্রথমে রাকাতে বড় আয়াত দ্বিতীয় রাকাতে একটু ছোট সুরা বা আয়াত তিলাওয়াত করবেন।
2830 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy