মেয়েদের সাদা শ্রাব বের হলে কি শারীরিক সম্পর্ক করা ঠিক হবে?
আমার বউয়ের অনেকদিন ধরেই সাদা স্রাব বের হচ্ছে এতে তার মাসিকের সময় পার হয়ে মেয়েদের সাদা শ্রাব বের হলে কি শারীরিক সম্পর্ক করা ঠিক হবে?যার জন্যে মাসিক হচ্ছে না। এই অবস্থা কি আমরা সেক্স করতে পারব।
1 Answers
সাদা স্রাব যাওয়া অবস্থায় মিলন করতে পারবেন কিন্তু এতে না করা সব থেকে ভালো কেনো না অতিরিক্ত সাদা স্রাব যাওয়ার মুলত কারন ব্যাক্টেরিয়াম সংক্রমণ এছাড়াও নানান সমস্যার কারনে সাদা স্রাব যেতে পারে।আর এর কারনে মাসিকে ঝামেলা সহ শারীরিক ভাবে দুর্বল ও স্বাস্থ্য শুকিয়ে যেয়ে থাকে।
সাদা স্রাব এর জন্য এন্টিবায়োটিক সেবনের প্রয়োজন রয়েছে তাই দ্রুত একজন গাইনি চিকিৎসক এর কাছে চিকিৎসা নিন ও নিচে দেওয়া আমার পরামর্শ গুলো মেনে চলতে বলবেন আপনার স্ত্রীকে।
- আপনি লবন মিশানো হালকা গরম পানি দিয়ে দিনে দুইবার যোনি পরিস্কার করবেন (সকাল ও রাতে)
- রঙীন ও বেশি সুগন্ধিযুক্ত টয়লেট টিস্যু ও সাবান যৌনাঙ্গে ব্যবহার করবেন না।
- ভেজা কাপড় পরে বেশিক্ষণ থাকবেন না। গোসল বা ব্যায়ামের পর যত তাড়াতাড়ি সম্ভব ভেজা কাপড়টি পাল্টে নিবেন।
- আপনার যৌনাঙ্গ পরিষ্কার রাখুন সবসময়। আর প্রসাব বা পায়খানা করার সময় হাত দিয়ে সামনে থেকে পেছনে এই নিয়মে পরিষ্কার করতে হবে। খেয়াল রাখবেন পায়খানার রাস্তার জীবাণু যেন যোনিতে না লাগে।
- সুতির কাপড় দিয়ে তৈরি অন্তর্বাস বা পেন্টি পরুন।
- ওজন কমান।
- যোনি আর্দ্র ও ভেজা রাখবেন না।
- মাসিকের সময় নোংরা কাপড় ব্যবহার করবেন না। পরিষ্কার প্যাড ব্যবহার করুন।
- নিয়মিত গোসল করুন।
- রাতে প্যাড পরে ঘুমাবেন না ও রাতে হালকা গরম পানি দিয়ে যোনি পরিস্কার করে ঘুমাবেন।
- সহবাসের পর হালকা গরম পানিতে যোনি পরিস্কার করবে।
যদি অতিরিক্ত গন্ধযুক্ত সাদা স্রাব যায় তাহলে এই সমস্যার জন্য অবশ্যই একজন গাইনি যৌন রোগ বিশেষজ্ঞের কাছে যাবেন। অবহেলা করবেন না বা লজ্জা পাবেন না। কারণ এর ফলে পরবর্তীতে আরও খারাপ কিছু হতে পারে ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy