মুসা (আঃ) যখন আল্লাহকে দেখতে চাইলেন তখন কোন পাহাড় তাহার নূরে চূর্ণ-বিচূর্ণ হয়ে গেল এবং মূসা সংজ্ঞাহীন হয়ে পড়লেন?
চূর্ণ-বিচূর্ণ হয়ে যাওয়ার কারণ কি ছিল!
2948 views
2 Answers
মুসা (আঃ) যখন আল্লাহকে দেখতে চাইলেন, তখন তূর পাহাড় মহান আল্লাহর নূরে চূর্ণ-বিচূর্ণ হয়ে গেল এবং মূসা সংজ্ঞাহীন হয়ে পড়লেন।
এসম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা পবিত্র কুরআন শরীফের সুরা আ'রাফ এর ১৪৩ নাম্বার আয়াতে এরশাদ করেছেন,
"আর যখন আমার নির্ধারিত সময়ে মূসা এসে গেল এবং তার রব তার সাথে কথা বললেন। সে বলল, ‘হে আমার রব, আপনি আমাকে দেখা দিন, আমি আপনাকে দেখব।’ তিনি বললেন, তুমি আমাকে কখনো দেখবে না। বরং তুমি পাহাড়ের দিকে তাকাও, অতঃপর তা যদি নিজ স্থানে স্থির থাকে তবে তুমি অচিরেই আমাকে দেখবে। অতঃপর যখন তার রব পাহাড়ের উপর নূর প্রকাশ করলেন তখন তা তাকে চূর্ণ করে দিল এবং মূসা সংজ্ঞাহীন হয়ে পড়ে গেল। অতঃপর যখন তার হুঁশ আসল তখন সে বলল, ‘আপনি পবিত্র মহান, আমি আপনার নিকট তাওবা করলাম এবং আমি মুমিনদের মধ্যে প্রথম।" (সুরা আ'রাফ, আয়াত নং ১৪৩)।
2948 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy