ঋতুস্রাব সমস্যা?
আমার বয়স ২৪।আমি বিবাহিত। আমার একটি সন্তান আছে।আমার স্বামী প্রবাসী।বিয়ের আগে থেকেই আমার ঋতুস্রাব নিয়মিত ছিল। গত ২মাস যাবৎ আমার ঋতুস্রাব হচ্ছেনা।কি কারণে ঋতুস্রাব বন্ধ হয়ে আছে জানালে খুশি হতাম আর এতে আমার করণীয় কি?
2437 views
1 Answers
ধন্যবাদ প্রশ্ন টি করার জন্য। আসলে আপু হটাৎ করে মাসিক বন্ধ হওয়ার কিছু কারন আছে যেগুলো হলো :-
-
মুত্রথলিতে ইনফেকশন হলে।
- অনিয়মিত মাসিক হলে।
- গর্ভে সন্তান আসলে।
- শরীরে অতিরিক্ত মেদ জমলে বা অতিরিক্ত মোটা হলে।
- হরমোন জনিত সমস্যা থাকলে।
- পলিসিস্টিক ওভারি সিনড্রোম থাকলে।
- প্রজনন অঙ্গে কোন ধরণের শারীরিক সমস্যা থাকলে।
- শরীরে প্রয়োজনের থেকে কম ফ্যাট বা চর্বি থাকলে।
- হঠাৎ করে এবং দ্রুততার সাথে ওজন কমতে থাকলে মাসিক বন্ধ হয়ে যেতে পারে।
উপরোক্ত কারণ গুলোর জন্য মাসিক বন্ধ হয়ে যেতে পারে ।তবে আপনার মাসিক অনিয়মিত মাসিক হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে গাইনি ডাক্তারের চিকিৎসা নেওয়া জরুরি। সাথে মাসিক বন্ধ হওয়ার পর যা কিছু মেনে চলবেন তা হলো:-
-
অতিরিক্ত শারীরিক পরিশ্রম ও স্বল্প পরিমাণে খাদ্য গ্রহণের কারণে অ্যামেনোরিয়া হতে পারে, তাই কাজ করা ও বিশ্রাম গ্রহণের মধ্যে সমন্বয় রক্ষা করে চলুন।
-
মানসিক চাপ ও দ্বন্দ্ব থাকলে সেগুলি কমানোর চেষ্টা করুন। যদি নিজে থেকে কমাতে না পারেন, তাহলে এ ব্যাপারে পরিবার, বন্ধু ও চিকিৎসকের সাহায্য নিন।
-
ঋতুচক্রের পরিবর্তনের দিকে খেয়াল রাখুন। এক্ষেত্রে কোনো সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে তা মেনে চলুন।
- মাসিক শুরুর সময় মাসিকের স্থায়ীত্ব বা যেকোন সমস্যাপূর্ণ লক্ষণ দেখা দিলে তা লিখে রাখুন।
-
আশা করি আপনাকে সাহায্য করতে পেরেছি।
2437 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy