4 Answers

নৌকা ব্যবহার করে বর্ষার সময় কিংবা যেকোনো সময় নদী পার হওয়া যায়। ধানের শীষ এর ব্যবহার হলো আমরা ধান থেকে চাল তৈরি করে তা ভাত পাক করে খেয়ে থাকি।লাঙ্গল জমি চাষার কাজে ব্যবহার করা হয়।দাড়িপাল্লা দিয়ে ওজন করার কাজে ব্যবহার করা হয়।এবং হাত পাখা দ্বারা বিনামূল্য বাতাস করার কাজে ব্যবহার করা হয়।

3022 views Answered

ধানের শীষ, লাঙ্গল, হাতপাখা, নৌকা- এগুলো হলো বর্তমান সময়ের বিভিন্ন রাজনৈতিক দলের মার্কা। এগুলো ব্যবহারের সে রকম কোন উপকারীতা নেই। জনগন যে প্রার্থী বা রাজনৈতিক দলকে ভালোবাসে তাকে ভোট দেবে।

3022 views Answered

উল্লিখিত জিনিসগুলো সবই মানুষের জীবনযাপনের ক্ষেত্রে একটি আরেকটির সাথে ওৎপ্রতভাবে জড়িত। লাঙ্গল দিয়ে জমি চাষাবাদ করা হয়। চাষাবাদের পর সেখানে ধান লাগানো হয়। এরপর কাটার সময় এলে তা কেটে নৌকার মাধ্যমে বাড়িতে আনা হয়। এরপর তা বণ্টন বা বিক্রয়ের জন্য দাড়িপাল্লা ব্যবহার করা হয়। আর এ সমস্ত কাজ আঞ্জাম দিতে গিয়ে কৃষকের ঘাম দূরিকরণের জন্য পাখার প্রয়োজন হয়। অতএব বোঝা গেল, এগুলো সবই মানুষের জন্য খুবই উপকারী।

3022 views Answered
নৌকা
আমাদের জীবনের সাথে নৌকা এবং নদনদী অতোপ্রতভাবে জড়িত। আমরা খুব সহজেই বর্ষা কালে নৌকা দ্বারা যাতায়াত করতে পারি। বর্তমানে বিভিন্ন হাওয়র অঞ্চলে নৌকা ব্যবহার করা হয়। মাছ ধরতে বর্তমানে নৌকার প্রয়োজনীয়তা অপরিসীম।
ধানের শীষ
বাংলাদেশের নিত্যপ্রয়োজনীয় খাদ্য ভাত এবং ভাতের উৎস ধানের শীষ। ভাত বাঙালীর প্রধান খাদ্য। ভাত স্বাস্থ্যের জন্যে ভালো এবং এতে রয়েছে প্রচুর পরিমানে শর্করা যা আমাদের দৈনন্দিন কর্মের শক্তির যোগায়।
লাঙল
বাংলাদেশের অধিকাংশ লোক কৃষিজীবি। লাঙল কৃষকের নিত্য ব্যবহৃত যন্ত্র। জমি চাষাবাদে লাঙলের ভূমিকা অপরিসীম। লাঙল সহজলভ্য এবং পরিবেশ বান্ধব উপাদান দবারা তৈরি। কৃষকেরা অল্প পরিসরে লাঙল তৈরি করেন এবং সাশ্রয়ী। পাওয়ার টিলার খুবই দামি, তাই গরিব কৃষকদের চাষাবাদে লাঙলের ভূমিকা অনস্বীকার্য।
দাড়িপাল্লা
বর্তমানে ডিজিটাল ওজন মাপক যন্ত্রের চাহিদা বেশি হলেও এখনও দাড়িপাল্লা ব্যবহৃত হয়। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য শাকসবজি, ফলমূল, মাছ, মাশলা বিভিন্ন দ্রব্য দাড়িপাল্লা দ্বারা ওজন করা হয়। দাড়িপাল্লা সহজলভ্য এবং সল্পমূল্যে ক্রয় করা যায়।
হাতপাখা
বাঙালির অতিপরিচিত জিনিস হাতপাখা। বর্তমানে শহরে ইলেকট্রনিক যন্ত্র ফ্যান, এসির প্রচুর ব্যবহার হচ্ছে। তবুও প্রত্যন্ত গ্রামেগঞ্জে হাতপাখা গরমকালের শেষ ভরসা। হাতপাখা নিজেও তৈরি করা যায় এবং সল্পমূল্যে হাতপাখা ক্রয় করা যায় এর ফলে এখন গ্রামেগঞ্জে যেখানে ইলেক্ট্রিসিটি নেই সেখানে এখনো হাতপাখার প্রচলন রয়েছে।
3022 views Answered

Next steps