এটা আমার কি ধরণের সমস্যা?

আসলে আমার জীবনে সব কিছুই আছে ।  মা বাবার ভালোবাসা ,  মায়ার ভাই ,  আত্বীয়-স্বজন ,  টাকা ,  গার্লফ্রেন্ড  । কিন্তু মনের মধ্য কি ধরণের একটা ভয় রয়েছে ।  এই যে ধরুন যদি এখন আমি মারা যাই তাহলে কি হবে ?  যদি আমার এক্সসিডেন্ট হয় এরকম চিন্তা ,  আমার মা বাবা যদি মারা যায়।। এরকম আজগুবি চিন্তা ধারা আমার জীবনের সব সুুুখ নষ্ট করে ফেলতেছে ।।। কোন ভাবেই মাথা থেকে এরকম ভয় সরছে না।।। কি ককরনীয়??? 
2905 views

5 Answers

আপনি নিয়মিত ৫ওয়াক্ত নামাজ পড়ুন। ঠিক হয়ে যাবে। 

2905 views Answered

যখনই এ রকম মনে হবে তখনই আল্লাহর জিকির করুণ।জিকির করলে মন পরিষ্কার থাকে,জীবনের দুঃখ ভুলে যাওয়া যায়।আর সবার আগে নামাজ ঠিক করুণ।তারপর জিকির।জিকিরের বদলে কুরআন তেলওয়াত করতে পারেন।(মুখস্ত সূরা যাতে যেকোনো সময় পড়া যায়)

2905 views Answered

এসব হলো শয়তানের কু মন্ত্রণা।তাই এগুলোকে যত ভয় পাবেন ততোই শয়তান আপনার উপর জেকে বসবে।তাই এগুলোকে ভয় পাবেন না।যা যা মনে আসে আসতে দিন আর নিজের কাজে মন দেওয়ার চেষ্টা করুন।দেখবেন এসব চিন্তা-ধারা আর মনে ভুল করেও আসবে না।এমনিতেই ভালো হয়ে যাবে।মূল কথা হলো এগুলোকে ভয় পাবেন না।

2905 views Answered

এটা হচ্ছে বান্দার প্রতি আল্লাহর একটি বিশেষ রহমত। বান্দা যখন আল্লাহকে স্মরণ করা এবং নেক কাজ করা থেকে দূরে সরে যায়, তখন আল্লাহ বান্দার মধ‍্যে মৃত‍্যুভয় এবং পরকালের কথা স্মরণ করিয়ে দেয়, যাতে সে আল্লাহর পথে ফিরে আসে এবং পরকালের কথা স্মরণ করে নামাজ-রোজা করা শুরু করে দেয়। যদি কেউ আল্লাহর পথ থেকে দূরে থাকে, কোটি কোটি টাকার সম্পদ থাকলেও সে মন থেকে পুরোপুরি সুখী হতে পারে না। যারা নামাজী এবং কুরআন-হাদীস মেনে চলে, তারা ইহকালে হয় সুখী, পরকালে হয় চিরসুখী। প্রত‍্যেক প্রাণীকে মৃত‍্যুর স্বাদ ভোগ করতে হবে। তাই পরকালের শাস্তিকে ভয় করে আল্লাহর পথে ফিরে আসতে হবে। ধন‍্যবাদ।

2905 views Answered

এটি আপনার মানসিক সমস্যা।

নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন।

সুশৃঙ্খল জীবনযাপন করুন।

সৎ সঙ্গীদের সাথে মিশুন।

ছোট বাচ্চাদের সাথে খেলাধুলা করুন।

ধর্মীয় বই পড়ুন।

মানুষের উপকারে নিজেকে নিয়োজিত রাখুন।


এসবের পাশাপাশি,  আপনি একজন সাইকলজিস্ট কে দেখাবেন।

2905 views Answered

Related Questions

Next steps