3 Answers

না।এতে ভয়ের কিছু নেই।শুধু খারাপ স্বপ্ন কেন ভালো স্বপ্নগুলোও প্রকাশ করতে পারেন।

2951 views Answered

না। এতে কোন সমস্যা হবে না। তবে না বলাই উত্তম। কেননা এ সম্পর্কে হাদীসে উল্লেখ আছে, "হযরত আবু কাতাদাহ (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (সঃ) বলেছেন ভাল ও সুন্দর স্বপ্ন আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়ে থাকে আর খারাপ স্বপ্ন হয় শয়তানের পক্ষ থেকে। যদি কেউ ভাল কিংবা খারাপ স্বপ্ন দেখে, তাহলে তা শুধু তাকেই বলবে, যে তাকে ভালোবাসে। অন্য কাউকে বলবে না। (বুখারী ও মুসলিম)। 

2951 views Answered

যদি অপছন্দনীয় কোন কিছু স্বপ্নে দেখেন তাহলে ঘুম হতে জেগে নামায আদায় করবেন। জ্ঞানী ব্যক্তি অথবা শুভাকাংখী ব্যক্তি ব্যতীত আর কোন ব্যক্তির কাছে স্বপ্নের কথা প্রকাশ করবেন না। খারাপ স্বপ্ন কারো কাছে প্রকাশ না করাই উত্তম। তবে এতে কোন ক্ষতি হবেনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের কেউ অপছন্দনীয় কিছু স্বপ্নে দেখলে সে যে কাতে শোয়া ছিলো তা যেন পরিবর্তন করে, তার বাম দিকে তিনবার থুথু ফেলে,আল্লাহর নিকট স্বপ্নের কল্যাণ কামনা করে এবং তার অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করে।

2951 views Answered

Related Questions

Next steps