2 Answers
খ্রিস্টধর্ম একটি একেশ্বরবাদী ধর্ম, অর্থাৎ খ্রিস্টানরা কেবল এক ঈশ্বরের উপাসনা করেন।যিশুখ্রিস্টের জীবন ও শিক্ষার ওপর ভিত্তি করে খ্রিস্টীয় ১ম শতকে ধর্মটির উৎপত্তি হয়। "খ্রিস্ট" (গ্রিক Χριστός খ্রিস্তোস্) শব্দের অর্থ "(ঈশ্বরের) নির্বাচিত"।
2853 views
Answered
খ্রিস্টান কোন ধর্মের নাম নয়। ধর্মের নাম মূলত খ্রিস্টধর্ম। এ ধর্মের অনুসারীকে খ্রিস্টান বলা হয়।
খ্রিস্টধর্ম একটি একেশ্বরবাদী ধর্ম, অর্থাৎ খ্রিস্টানরা কেবল এক ঈশ্বরের উপাসনা করেন। তবে তারা ত্রিত্ববাদ তথা তিন খোদায় বিশ্বাসী। এর সূচনা হয় হযরত ঈসা আ. এর সময়কাল থেকে। হযরত ঈসা আ. কে খ্রিস্টধর্মাবলম্বীরা যীশু বলে থাকে। সে হিসেবে হযরত ঈসা আ. তথা খ্রিস্টানদের ভাষায় যীশুর জীবন ও শিক্ষার ওপর ভিত্তি করে খ্রিস্টীয় ১ম শতকে ধর্মটির উৎপত্তি হয়। "খ্রিস্ট" শব্দটি গ্রিক ভাষায় খ্রিস্তোস্ বলে। এর অর্থ "নির্বাচিত"। অর্থাৎ ঈশ্বরের নির্বাচিত। এটা ঈসা আ.কে তথা যীশুকে বলা হয়। এজন্য ঈসা আ. কে যীশুখ্রিস্ট বলা হয়।
2853 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy