পদার্থবিজ্ঞান নিয়ে একটি প্রশ্ন?
1 Answers
আপনার প্রশ্নটি খুবই সুন্দর, প্রায় দেড় বছর আগে আমি এই বিষয়টা নিয়া ভেবে ছিলাম। পরে সব কিছু বুঝতে পারছি। যদিও আমরা জানি, ভর ও ওজন এক নয়। আর রাস্তার ঐ নিক্তি(যদিও এখন দোকানেও ব্যবহার হয়) কেবল ওজন পরিমাপ করতে পারে, ভর পারেনা। কিন্তু ওজন ও ভরের সম্পর্ক থেকে আমরা জানি ভর= ওজন/অভিকর্ষজ ত্বরন কাজেই ঐ নিক্তিতে পরিমাপকৃত ওজনকে ৯.৮ দ্বারা ভাগ করলে ভর পাওয়া যায়। এ জন্য এই প্রকার নিক্তিতে ইলেক্ট্রনিক্স ডিভাইস বা ক্যালকুলেটর থাকে যা ইন্টারনাল ভাবে g এর মান দ্বারা ক্যালকুলেট হয়ে ভর আউটপুটে প্রকাশ করে, কাজেই আপনার ভর ৫০কেজি। তবুও একটি সমস্যা আমি পেয়েছি তা হচ্ছে সকল স্থানে একই বস্তুর ওজন এক নয়। তাই স্থান ভেদে ওজনের পার্থক্যের জন্য ভর কম বেশি হবে। এই সমস্যার একমাত্র সমাধান হচ্ছে, আমাদের দেশের স্টান্ডার্ড g এর মান যত সেটাই সেটাপ থাকলে অসুবিধা কাটিয়ে ওঠা যায়। কিন্তু আমি এটা জানিনা যে সরকার এটা করেছে কিনা। যদি না করে তবে যে দেশে নিক্তি তৈরি হয়েছে তারা যে স্থানের মান সেট করেছে তার হিসাব পাই কাজেই আমাদের দেশে সামান্য বিচ্যুত থেকে যাবে। আর পাহাড়ের চূড়ায় ও ক্ষনিতে এই নিক্তি ব্যবহার করতে গেলে সেটাপ না করে নিলে সঠিক ভর পাবোনা। বিজ্ঞানের ক্ষেত্রে আমরা এই গুলো ব্যাখ্যা করে বুঝিয়ে দিতে পারি কিন্তু সরকার ব্যাখ্যা না দিলে কি করার আছে বলুন? বিড়ালের গলায় ঘন্টা বাধার কাউকে দেখিনা যে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy