3 Answers
অর্থসম্বন্ধ আছে এমন একাধিক শব্দের এক সঙ্গে যুক্ত হয়ে একটি নতুন শব্দ গঠনের প্রক্রিয়াকে সমাস বলে
যেমন:দেশের সেবা-দেশসেবা ।
সমাস ছয় প্রকার । যথা:
দ্বন্দ্ব সমাস
কর্মধারয় সমাস
তত্পুরুষ সমাস
বহুব্রীহি সমাস
দ্বিগু সমাস
ও অব্যয়ীভাব সমাস ।
"সমাস" শব্দটি বিশ্লেষণ করলে হয়, সম্+আস+অ। যার অর্থ হল একত্র অবস্থান। সমাস শব্দ গঠনের একটি অতি প্রয়োজনীয় উপায়। অল্পকথায়, মনের ভাব প্রকাশ করতে পারা একটি বিশেষ গুণ৷ রচনায় সমাসের ব্যবহারের ফলে এ গুণ প্রকাশ পায়। তাছাড়া সমাসের ফলে বাক্য সরস, শ্রুতিমধুর এবং অনেক সময় ছন্দময় হয়ে ওঠে।
সমাস অর্থ সংক্ষেপ করা। দুই বা ততোধিক পদ এক পদে মিলিত হওয়ার রীতিকে সমান বলে। যেমন সিংহ চিহ্নিত যে আসন= সিংহাসন , দশ মাথা আছে যার দশানন। আমি তুমি ও সে=আমরা এইরকম কয়েকটি পদ মিলে এক কথায় প্রকাশ করা গেলে বিষয়কে সমাস বলে। ঐ এক পদকে বলে সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ। এটি ভাংলে আবার সকল পদ গুলো পাওয়া যায়, তবে ভাংগাকে বলা হয় ব্যসবাক্য বা বিগ্রহ বাক্য। যেমন মনমাঝি একে ভাংলে বা ব্যসবাক্য করলে হবে মন রুপ মাঝি। সমাস ভাষাকে ছোট করে আরও বেশি অর্থবোধক করে তোলে। সমাস ভাষাকে সহ প্রাঞ্জল সাবলিল ও শ্রুতিমধুর করে ও সাহিত্য রুপায়ন করে। সমাসের রীতি সাধারনত সংকৃত থেকে এসেছে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy