জীবনে প্রতিষ্ঠিত হতে হলে আমাকে কি করতে হবে?
1 Answers
প্রতিষ্ঠিতহতে হলে আপনাকে সফল এবং সত্যবাদি হতে হবে.... আপনি কি সফল হতে চান? তাহলে প্রথমেই আপনার জীবনের একটি নির্দিষ্ট লক্ষ্য ঠিক করুন এবং সেই লক্ষ্য অর্জনের জন্য কাজ করে যান। যদি আপনার জীবনের লক্ষ্য হয় আপনি রিকশা চালাবেন, তাহলে বিশ্বাস করুন আপনি রিকশা চালিয়েই সফল হবেন। যদি আপনার লক্ষ্য থাকে আপনি বিমান চালাবেন, তাহলে লক্ষ্য সে রকম উঁচুতেই রাখবেন। আপনি যদি আপনার লক্ষ্য অনুযায়ী এগোতে পারেন , তাহলে আপনার চাইতে সফল আর কেউ হতে পারবে না। সবচাইতে বড় কথা- আপনি সুখী হবেন। মনে রাখবেন – কোনো কাজই ছোট নয়। সফল হওয়ার জন্য জীবনের সিদ্ধান্তগুলো সঠিক সময়ে সঠিকভাবে নেয়াটা অনেক বড় একটি কাজ। আর এই কাজটি করতে কোনো প্রকার দ্বিধাবোধ করবেন না। নিজের জীবন সম্পর্কে বেশ সচেতন থাকুন। কোন কাজে ভাল হবে, কোন কাজে মন্দ হবে এই বিষয়ে সব সময় সচেতন থাকুন। সঠিক সময়ে উপযুক্ত সিদ্ধান্ত জীবনের বিফলতা অনেক কমিয়ে দেয়। একটি ভুল সিদ্ধান্ত সারা জীবনের কান্নার কারণ হতে পারে, জীবনকে অনেক পিছনে ফেলে দিতে পারে। তাই আর দেরী না করে এখনই সঠিক সিদ্ধান্তটা নিয়ে ফেলুন
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy