2 Answers

মুমিনগণ বিপদে ধৈর্য ধারণের জন্য প্রতিদান পেয়ে থাকেন। যারা বিপদ-আপদে ধৈর্য ধারণ করবে তাদের জন্য সুসংবাদ। বিপদের শুরুতেই ধৈর্য ধরতে হবে সুতরাং যারা বিপদ-আপদের শুরুতেই ধৈর্য ধারণ করবে তাদের জন্য রয়েছে সুসংবাদ। মহান আল্লাহ সেই ধৈর্যশীল লোকদের পরিচয় বর্ণনা দিচ্ছেন যে, এসব লোক তারাই যারা সঙ্কীর্ণতা ও বিপদের সময় 'ইন্না লিল্লাহ' পড়ে থাকে এবং এ কথার দ্বারা নিজেদের মনকে সান্ত্বনা দেয় যে, সেটা মহান আল্লাহরই অধিকার রয়েছে। বান্দার এই উক্তির কারণে তার ওপর মহান আল্লাহর দয়া ও অনুগ্রহ অবতীর্ণ হয়, সে শাস্তি হতে মুক্তি লাভ করে এবং সুপথ প্রাপ্ত হয়। আল্লাহ তাআলা বলেন, তোমরা ধৈর্য ধারণ কর, নিশ্চয় আল্লাহ্ ধৈর্যশীলদের সাথে রয়েছেন। (আনফাল ৪৬) হে বিশ্বাসীগণ! তোমরা ধৈর্য ধারণ কর এবং ধৈর্য ধারণে প্রতিযোগিতা কর। (সূরা আলে ইমরান ২০০) তিনি আরও বলেন, ধৈর্যশীলদেরকে তো অপরিমিত পুরস্কার দেওয়া হবে। (সূরা যুমারঃ ১০) তুমি যদি চাও তাহলে সবর কর, এর বিনিময়ে তোমার জন্য জান্নাত রয়েছে। (বুখারী)

2867 views Answered

সবরের সাধ্যমত ফলাফল নিম্নে দেয়া হল।  وَالصَّابِرِينَ فِي الْبَأْسَاءِ وَالضَّرَّاءِ وَحِينَ الْبَأْسِ ۗ أُولَٰئِكَ الَّذِينَ صَدَقُوا   وَأُولَٰئِكَ هُمُ الْمُتَّقُونَ 


  1.  এবং অভাবে, রোগে-শোকে ও যুদ্ধের সময় ধৈর্য্য ধারণকারী তারাই হল সত্যাশ্রয়ী, আর তারাই পরহেযগার।

     وَاللَّهُ يُحِبُّ الصَّابِرِينَ


     আর যারা সবর করে, আল্লাহ তাদেরকে ভালবাসেন।


    وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ وَلَا تَنَازَعُوا فَتَفْشَلُوا وَتَذْهَبَ رِيحُكُمْ ۖ وَاصْبِرُوا ۚ إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ


     আর তোমরা ধৈর্য্যধারণ কর। নিশ্চয়ই আল্লাহ তা'আলা রয়েছেন ধৈর্য্যশীলদের সাথে।


     ۗ إِنَّمَا يُوَفَّى الصَّابِرُونَ أَجْرَهُمْ بِغَيْرِ حِسَابٍ


    যারা সবরকারী, তারাই তাদের পুরস্কার পায় অগণিত।


     وَإِنْ تَصْبِرُوا وَتَتَّقُوا فَإِنَّ ذَٰلِكَ مِنْ عَزْمِ الْأُمُورِ


     আর যদি তোমরা ধৈর্য্য ধারণ কর এবং পরহেযগারী অবলম্বন কর, তবে তা হবে একান্ত সৎসাহসের ব্যাপার।                      

    وَجَعَلْنَا مِنْهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا لَمَّا صَبَرُوا ۖ وَكَانُوا بِآيَاتِنَا يُوقِنُونَ


    তারা দুইবার পুরস্কৃত হবে তাদের সবরের কারণে। তারা মন্দের জওয়াবে ভাল করে এবং আমি তাদেরকে যা দিয়েছি, তা থেকে ব্যয় করে।


    أُولَٰئِكَ يُجْزَوْنَ الْغُرْفَةَ بِمَا صَبَرُوا وَيُلَقَّوْنَ فِيهَا تَحِيَّةً وَسَلَامًا


    তাদেরকে তাদের সবরের প্রতিদানে জান্নাতে কক্ষ দেয়া হবে এবং তাদেরকে তথায় দোয়া ও সালাম সহকারে অভ্যর্থনা করা হবে।




  2. أُولَٰئِكَ يُؤْتَوْنَ أَجْرَهُمْ مَرَّتَيْنِ بِمَا صَبَرُوا وَيَدْرَءُونَ بِالْحَسَنَةِ السَّيِّئَةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ


  3. তারা সবর করত বিধায় আমি তাদের মধ্য থেকে নেতা মনোনীত করেছিলাম, যারা আমার আদেশে পথ প্রদর্শন করত। তারা আমার আয়াতসমূহে দৃঢ় বিশ্বাসী ছিল।

2867 views Answered

Related Questions

Next steps