আমি একটি ইসলামিক গ্রুপ খুলছি এখন এটা কিছু নিয়মা বলি দরকার কেউ কি দিতে পারবেন?

আমি একটি ইসলামিক গ্রুপ খুলছি এখন এটা কিছু নিয়মা বলি দরকার কেউ কি দিতে পারবেন
4897 views

1 Answers

ইসলামিক গ্রুপ অনেক প্রকার হতে পারে। কোনোটি ইসলামিক আলোচনা নিয়ে, কোনোটি ইসলাম প্রচার নিয়ে, কোনোটি মুসলিমদের সংগঠনের মত হয়। আপনার গ্রুপের ধরন অনুসারে নিজে থেকে নিয়মাবলি নির্ধারণ করে নেওয়া উত্তম হবে। স্বাভাবিকভাবে কিছু নিয়মাবলি রাখুন-

  1. শুধুমাত্র মুসলিম সদস্যদের জন্য। অমুসলিম কেউ গ্রহণযোগ্য নয়।
  2. গ্রুপে অন্য ধর্ম সম্পর্কিত কোনো প্রকার পোস্ট দেওয়া যাবে না।
  3. শুধুমাত্র ইসলামিক আলোচনা ব্যতীত রাজনৈতিক কোনো বিষয় টানা যাবে না।
  4. মেম্বারদের কারো ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করা যাবে না।
  5. কমেন্টে অসংযত, রূঢ়, অশালীন আচরণ করা যাবে না।
  6. ইসলামের পূর্ণ বিধান অনুসারে পোস্ট করতে হবে।
  7. পোস্ট দেখে যেন সকলের মনে ইসলাম সম্পর্কে ভালো ধারণা আসে এমন পোস্ট করতে হবে।
  8. লিখিত পোস্ট হলে কোথাও হতে কপি-পেস্ট করা যাবে না। প্রয়োজনে সংগৃহীত এবং তথ্যসূত্র উল্লেখ করে করা যাবে।
  9. কোনো সদস্যের মনে ইসলাম সম্পর্কে অথবা গ্রুপ সম্পর্কে খারাপ ধারণা আসে এমন পোস্ট করা যাবে না।
এরকম কিছু নীতি নির্ধারণ করুন। আপনার গ্রুপ সম্পর্কে আপনিই ভালো জানেন, তাই এগুলোকে ইচ্ছানুসারে রাখুন।
4897 views Answered

Related Questions

Next steps