ভাইরাসের উপকার?

2669 views

1 Answers

ভাইরাসের উপকারিতা :

বিজ্ঞানীরা গবেষণা করে ভাইরাসকে বিভিন্নভাবে মানুষের কিছু উপকারে আনতে সক্ষম হয়েছেন।

যেমন-

১. বসন্ত, পোলিও, পেগ, টাইফয়েড এবং জলাতঙ্ক রোগের প্রতিষেধক টিকা ভাইরাস দিয়েই তৈরি করা হয়।

২. ভাইরাস হতে জন্ডিস রোগের টিকা তৈরি হয়।

৩. ভাইরাসকে বর্তমানে বহুল আলোচিত জেনেটিক প্রকৌশল-এ বাহক হিসেবে ব্যবহার করা হচ্ছে।

৪. ক্ষতিকারক ব্যাকটেরিয়া নিয়ন্ত্রণে ভাইরাস ব্যবহার করা হচ্ছে।

৫. কতিপয় ক্ষতিকারক কীটপতঙ্গ দমনেও ভাইরাসের ভূমিকা উল্লেখ করার মতো।

৬. ফায্ ভাইরাস ব্যাকটেরিয়াকে ধ্বংস করে ব্যাকটেরিয়াজনিত আমাশয় রোগের হাত থেকে মানুষকে রক্ষা করে থাকে।

৭. টিউলিপ ফুল : লাল টিউলিপ ফুলে ভাইরাস আক্রমণের ফলে লম্বা সাদা দাগ পড়ে, এর ফলে ফুলের সৌন্দর্য বৃদ্ধি পায় এবং ফুলের মূল্য বেড়ে যায়।

ধন্যবাদ

2669 views Answered

Related Questions

Next steps