পায়ের তলায় ব্যথা করণীয়?
আজ থেকে চার দিন আগে আমি সকালে ঘুম থেকে উঠার পর থেকে বাম পায়ের কনিষ্ঠ আঙ্গুলের তলায়(ছবি দেখুন) সামান্য ব্যথা অনুভূত হয়।আমি কয়েক দিন আগে টেস্ট পরীক্ষার জন্য শু পরেছিলাম।প্রথমে ভেবেছিলাম হয়তো শু পড়ার কারণে একটু ব্যথা হচ্ছে।যা পরবর্তীতে বেড়েই চলেছে।গতকাল আমি ওক হোমিও প্যাথি ডাক্তার কে দেখাই,তিনি কিছু ঔষুধ দেন।যা খেয়ে কোন কাজ হচ্ছে না।দিনের বেলায় ব্যথা কম হলেও রাতে যখন বিশ্রামে থাকি তখন প্রচুর ব্যথা হয়।অনেকে বলছে এই রোগের নাম প্লান্টার ফাসসাইটিস(পায়ের ভাসি,গ্রামের ভাষায়)।এখন আমার করণীয় কি? বা আমি কোন বিভাগের ডাক্তার দেখাবো? অর্থোপেডিক না কি স্নায়ুরোগ ও নিউরো বিশেষজ্ঞ? অথবা অন্য কোন বিভাগের ডাক্তার??
1 Answers
যদি পায়ের গোড়ালির ব্যাথার কারণে আপনাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হয় বা সকালে বিছানা থেকে কয়েক কদম পা ফেলতে গিয়েই যদি পায়ের তলায় ব্যাথা অনুভব করেন তাহলে বুঝতে হবে যে আপনার প্ল্যানটার ফেসাইটিস হয়েছে। আমাদের পায়ের তলায় যে কানেক্টিভ টিস্যু থাকে তাকে প্ল্যানটার ফেসিয়া বলে। এই প্ল্যানটার ফেসিয়া নামক সংযোগকারী কলার ইনফ্লামেশন বা প্রদাহের জন্যই প্ল্যানটার ফেসাইটিস বা পায়ের গোড়ালির ব্যাথা হয়। এটা মারাত্মক কোন সমস্যা না। তবে এটা অনেক বেশি পীড়া দায়ক একটি সমস্যা।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy