2 Answers
মেয়র সিটি কর্পোরেশন এর প্রধান। এমপি সংসদ সদস্য(Member of Parliament) । ডিসি জেলা প্রশাসনের প্রধান।
মেয়র:-
মেয়র, পৃথিবীর অনেক দেশে মেয়র হল কোনো শহর বা কোনো প্রাদেশীক রাজধানীর সর্বোচ্চ পৌর সরকারের অফিসার। অনেক পৌরসভায় পরিচালনাতে একজন মেয়র থাকেন প্রধান কার্য নির্বাহক হিসেবে বা পৌরসভার অন্য কোনো অফিসিয়াল দায়িত্বে। বিশ্বজুড়ে, অনেক দেশে মেয়র বিভিন্ন ধরণের স্থানীয় আইন এবং নিজস্ব ক্ষমতা ও দায়িত্বের অধিকারী হয়ে থাকেন। ব্যতিক্রম বাদে অধিকাংশ ক্ষেত্রে একজন মেয়র নির্বাচিত হয়ে থাকেন।
এমপি:-
সংসদ সদস্য জনপ্রতিনিধি হিসেবে পার্লামেন্ট বা জাতীয় সংসদে সরকার কিংবা বিরোধীদলীয় সদস্য হিসেবে অংশগ্রহণ করে থাকেন। এর ইংরেজী প্রতিরূপ হচ্ছে 'মেম্বার অব পার্লামেন্ট' বা 'এমপি' এবং বাংলায় 'সংসদ সদস্য' কিংবা 'সাংসদ'। এছাড়া, ফরাসী ভাষায় সংসদ সদস্যকে 'ডেপুটি' নামে অভিহিত করা হয়।
ডিসি:-
জেলা প্রশাসক বাংলাদেশের জেলার প্রধান প্রশাসনিক ও রাজস্ব কর্মকর্তা।[১] তিনি একাধারে জেলা প্রশাসক, জেলা ম্যাজিস্ট্রেট(District Magistrate), জেলা কালেক্টর (District Collector)ও ডেপুটি কমিশনার(Deputy Commissioner)। ফলে তিনি একইসাথে আইনশৃঙ্খলা, ভূমিপ্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা, সমন্বয় এবং সাধারণ ও স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করেন। জেলা প্রশাসক জেলাতে মন্ত্রিপরিষদ বিভাগের প্রতিনিধি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানমতে বাংলাদেশ মন্ত্রিপরিষদ শাসিত সরকার হওয়ায় জেলা প্রশাসকগণ জেলাতে জাতীয় সরকারের প্রতিনিধি।তিনি ঐ জেলার সবকিছুর জন্য জাতীয় সরকারের নিকট জবাব্দিহি করেন। তিনি সরাসরি সরকার প্রধান ও রাষ্ট্রপ্রধানের সাথে যোগাযোগকারী ক্ষমতাপ্রাপ্ত জেলার একমাত্র কর্মকর্তা। জেলা প্রশাসক মন্ত্রিপরিষদ বিভাগের অধীন মন্ত্রিপরিষদ সচিব ও বিভাগীয় কমিশনারের নির্দেশ ও তত্ত্বাবধানে কাজ করেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসেরপ্রশাসন ক্যাডারের জেষ্ঠ পর্যায়ের সদস্য ও সরকারের একজন গুরুত্বপূর্ণ আমলা। বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন ক্যাডার হতে পদোন্নতিপ্রাপ্ত সরকারের উপসচিবগণের মধ্য হতে জেলা প্রশাসক নিয়োগ করা হয়। Warrant of Precedence, 1986 অনুসারে উপসচিব এর পদমর্যাদার ক্রম ২৫ হলেও জেলা প্রশাসকের পদমর্যাদার ক্রম ২৪। তবে জেলা প্রশাসক শব্দটি ডেপুটি কমিশনার শব্দের বঙ্গানুবাদ নয়, বরং দুটো আলাদা পরিচিতিকে নির্দেশ করে। বর্তমান বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থায় জেলা প্রশাসক শব্দটির সর্বব্যাপী প্রয়োগ সুপ্রতিষ্ঠিতভাবে লক্ষ করা যায়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy