পালিয়ে বিয়ে করার বয়স এবং ক্ষতি সম্পর্কে জানতে চাই?
1 Answers
আমি আপনাকে কিছু কথা বলব। আপনি মেয়ের বয়স উল্লেখ করেছেন ১৫.৪ এ ধরনের মেয়েদের শুধু আবেগ থাকে বাস্তব জ্ঞান খুব কম থাকে। তাদের মধ্যে শুধু ভাললাগা কাজ করে ভালবাসা নয়।সে আবেগবশত আপনার সাথে পালিয়ে বিয়ে করতে চায়। যখন সময় আসবে তখন সে সঠিকটা বুঝতে পারবে ।তখন দেখবেন আপনার সংসারে (পালিয়ে যাওয়া) অশান্তি আর অশান্তি । মনে রাখবেন বাবা মার বদদোয়া বা মনে কষ্ট নিয়ে কেউ কখনো সুখী হতে পারেনা।আপনি ২১ বছরের যুবক আপনার এটা বুঝা উচিৎ।হ্যাঁ, আপনার বাবা মা এটা মানছে কিন্তু তার বাবা মা তো মানছে না ।পালিয়ে বিয়ে করা দম্পতির প্রতি সমাজের মানুষের নেতিবাচক দৃষ্টিভঙ্গি হয়। আবার ধরুন, আপনি বিয়ে করলেন এক বছর পর অর্থাৎ মেয়ের ১৬.৪ বছর বয়সে সন্তান হলো। সন্তান প্রসবের অনুপযুক্ত বয়সে আপনার সন্তান অথবা স্ত্রী মারা যাবে। তখন আপনি নিজেকে কি জবাব দিবেন?? ভাই এ জীবন খুব অল্প সময়ের। আবেগকে প্রশয় না দিয়ে দুই পক্ষের সম্মতি থাকে এবং সামর্থ্য থাকলে পরিণত মেয়েকে বিয়ে করুন। অনেক কথাই বললাম।আশা করি বুঝতে পেরেছেন । ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy