অনলাইন বা internet এর মাধ্যমে আমাদের দেশেই বাড়িতে বসে কম্পিউটারে কম্পোজিং এর কাজ করতে চাচ্ছি?
আমি কম্পিউটারে বাংলা এবং ইংরেজিতে টাইপিং এর কাজ ভাল করতে পারি। লেখার স্পীড যথেষ্ট ভাল। অনলাইন বা internet এর মাধ্যমে আমাদের দেশেই বাড়িতে বসে কম্পিউটারে কম্পোজিং এর কাজ করতে চাচ্ছি। আমাদের দেশে এইভাবে কাজ কি করা যাবে। কাজ করা সম্ভব হলে কোথায় এবং কিভাবে পাওয়া সম্ভব হবে জানতে পারলে খুব উপকার আমার হবে।
1 Answers
টাইপিং এর কাজ বাড়িতে বসেই করতে পারবেন। আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জানিয়ে দিলে শিক্ষকেরা আপনার কাছে প্রশ্ন টাইপ করাতে আসবেন। অন্যান্য প্রতিষ্ঠানে জানিয়ে দিলেও পারেন, তাদের প্রয়োজনেও আপনাকে স্মরণ করবে।
এছাড়া আপনি অনলাইনেও টাইপিং এর কাজ পেতে পারবেন। বাংলাদেশের মধ্যে কাজ পাওয়ার জন্য এই সাইটে গিয়ে দেখতে পারেন। এখানে মোটামুটি ভালো দামে টাইপিং এর কাজ পেতে পারেন। লিংকে গিয়ে বেশিরভাগ আর্টিকেল এর কাজ পাবেন। খুঁজে দেখলে কিছু টাইপিং এরও পেতে পারেন।