2 Answers
সহীহুল বুখারীর কয়েকটি হাদীস
হাদিস ১
হুমায়দী (র)…’আলকামা ইবন ওয়াক্কাস আল-লায়সী (র) থেকে বর্ণিত, আমি উমর উবনুল খাত্তাব (রা)-কে মিম্বরের ওপর দাঁড়িয়ে বলতে শুনেছিঃ আমি রসূলুল্লাহ (সাঃ)-কে ইরশাদ করতে শুনেছিঃ প্রত্যক কাজ নিয়তের সাথে সম্পর্কিত। আর মানুষ তার নিয়ত অনুযায়ী ফল পাবে। তাই যার হিজরত হবে দুনিয়া লাভের অথবা কোন নারীকে বিয়ে করার উদ্দেশ্যে–সেই উদ্দেশ্যই হবে তার হিজরতের প্রাপ্য।
হাদিস ২
আবদুল্লাহ্ ইব্ন ইউসুফ (রঃ)…….. ‘আয়িশা (রাঃ) থেকে বর্ণিত, হারিস ইব্ন হিশাম (রাঃ) রাসূলুল্লাহ (সাঃ)কে জিজ্ঞাসা করলেন, ‘ইয়া রাসূলুল্লাহ! আপনার প্রতি ওহী কিভাবে আসে? রাসূলুল্লাহ (সাঃ) বললেনঃ কোন সময় তা ঘন্টাধ্বনির ন্যায় আমার নিকট আসে। আর এটি-ই আমার উপর সবচাইতে কষ্টদায়ক হয় এবং তা সমাপ্ত হতেই ফিরিশতা যা বলেন আমি তা মুখস্থ করে নেই, আবার কখনো ফিরিশতা মানুষের আকৃতিতে আমার সঙ্গে কথা বলে। তিনি যা বলেন আমি তা মুখস্থ করে ফেলি। ‘আয়িশা (রাঃ) বলেন, আমি প্রচন্ড শীতের দিনে ওহী নাযিলরত অবস্থায় তাঁকে দেখেছি। ওহী শেষ হলেই তাঁর কপাল থেকে ঘাম ঝরে পড়ত।
হাদিস ৩
আবদুল্লাহ্ ইব্ন ইউসুফ (রঃ) ……… আবদুল্লাহ ইব্ন উমর (রাঃ) থেকে বর্ণিত যে, একদিন রাসূলুল্লাহ (সাঃ) এক আনসারীর পাশ দেয়ে যাচ্ছিলেন। তিনি তাঁর ভাইকে তখন (অধিক) লজ্জা ত্যাগের জন্য নসীহত করছিলেন। রাসূলুল্লাহ (সাঃ) তাকে বললেনঃ ওকে ছেড়ে দাও। কারন লজ্জা ঈমানের অংগ।
সহীহ বুখারীরি কিছু হাদীস:
১/মূসা'দ্দাদ (রহঃ) ও হুসাইন আল মু'আল্লিম (রহঃ) আনাস (রাঃ) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ তোমাদের কেউ প্রকৃত মু'মিন হবে না, যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তা-ই পছন্দ করবে, যা নিজের জন্য পছন্দ করে। [ সহীহ বুখারী: হা. - ১২ ]
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy