অকালে মূখের ছাপ দুর করার উপায়?

আমার বয়স সতের বছর কিন্তু দেখলে মনে হয় 32 এর উপর; সমাধানটা জানালে উপকৃত হবো
2762 views

4 Answers

চেহারায় বয়সের ছাপ কমবে একটি প্যাকেই! বলিরেখা, দূষণ ও অনিয়মের কারণে দ্রুত চেহারায় বয়সের ছাপ পড়ে। চেহারার জৌলুস ফিরিয়ে আনতে প্রাকৃতিক একটি প্যাক টানা এক সপ্তাহ ব্যবহার করুন। দেখবেন, খুব সহজেই আপনার ত্বকের লাবণ্য ফিরে আসবে। কারণ, এই প্যাক তৈরিতে যেসব উপাদান ব্যবহার করা হয়, সেগুলো আপনার ত্বকে অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করবে। এতে ত্বকের বলিরেখা দূর হয়ে আপনার বয়স অন্তত ১০ বছর কম মনে হবে! প্রাকৃতিক এই প্যাক তৈরি করার উপায় এবং কীভাবে ব্যবহার করবেন, সে সম্বন্ধে কিছু পরামর্শ দেওয়া হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের লাইফস্টাইল বিভাগে। *যা যা লাগবেঃ- চাল তিন টেবিল চামচ, দুধ এক টেবিল চামচ ও মধু এক টেবিল চামচ। *যেভাবে তৈরি করবেনঃ প্রথমে চাল ভালো করে পানি দিয়ে ধুয়ে নিন। এবার একটি প্যানে পানির মধ্যে চাল ১০ মিনিট সেদ্ধ করুন। পুরোপুরি সেদ্ধ হওয়ার আগেই চুলা থেকে চাল নামিয়ে পানি ঝরিয়ে নিন। এবার তিন টেবিল চামচ সেদ্ধ হওয়া চালের পানি একটি বাটিতে নিন। এখন এতে এক টেবিল চামচ মধু ও এক টেবিল চামচ দুধ দিয়ে ভালো করে মিশিয়ে প্যাক তৈরি করুন। যেভাবে ব্যবহার করবেন এই প্যাক মুখে লাগিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। ১৫ থেকে ২০ মিনিট পর সেদ্ধ করা চালের পানি দিয়ে মুখ ধুয়ে নিন। পরামর্শ ১. চালের সেদ্ধ পানি ব্যবহারের সময় ঠান্ডা করে নিন। ২. চালের পানি দিয়ে মুধ ধোয়ার ২০ মিনিট পর সাধারণ পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। ৩. টানা এক সপ্তাহ নিয়মিত এই প্যাক মুখে লাগান। দেখবেন, আপনার চেহারার জৌলুস আগের মতো ফিরে আসবে। এই প্যাক কতটা কার্যকর? প্রাকৃতিক এই প্যাক ত্বকের পানিশূন্যতা দূর করে এবং বলিরেখা দূর করে ত্বকের লাবণ্য ফিরিয়ে আনে। এ ছাড়া চেহারার বয়সের ছাপ কমিয়ে ত্বককে করে টানটান ও মসৃণ।

2762 views Answered

আপনি দৈনিক সকালে নিঁম পাতার রস মুখে নিতে পারেন এবং তা মুখে নেওয়ার ১ ঘন্টা পর কুসুম গরম পানি দিয়ে ধূয়ে ফেলবেন। তাহলে আপনার মুখের ছাপ নমনীয় হবে।

2762 views Answered

আপনি ডার্মোভিট ক্রিমটা ব্যাবহার করে দেখতে পারেন দাম মাত্র ৮০/- । অথবা লেবুর রস ও মধু মাখিয়ে দাগ তুলে ফেলতে পারেন। আশাকরি সমাধান হবে।

2762 views Answered

মুখ ফর্সা করতে নিচের কাজ গুলো করলে পারেন। টমেটো টমেটো আমাদের মুখের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। টমেটো প্রাকৃতিক ব্লিচিং হিসেবে কাজ করে এবং ত্বকের দাগ দূর করে। ব্যবহারবিধি আপনি সপ্তাহে ২ বার টমেটো রস সমপরিমান পানি মিশিয়ে প্রয়োগ করতে পারেন। এতে আপনি খুব দ্রুত উজ্জ্বল ত্বক পেতে পারেন। অ্যালোভেরা প্রাকৃতিক উপাদান অ্যালোভেরা পাতার জেলে রয়েছে প্রদাহ-বিরধী উপাদান সমূহ ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান সমূহ। যা অ্যালোভেরা প্রাকৃতিক ক্ষত ও দাগ সারানোর জন্য এবং ত্বক উজ্জ্বল করতে অন্যতম একটি প্রাকৃতিক উপাদান করে তোলে। ব্যবহারবিধি অ্যালোভেরার পাতা মাঝ বরাবর কেটে ভেতরের জেল চামচের সাহায্যে ছেঁচে নিতে হবে। এরপর সেই জেল সরাসরি মুখের ত্বকের আক্রান্ত স্থানে লাগিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করতে হবে। ম্যাসাজ শেষে ৩০ মিনিট সময়ের জন্য মুখে অ্যালোভেরা জেল রেখে দিতে হবে, এরপর পানি দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে। প্রতিদিন দুইবার এই পদ্ধতিতে অ্যালোভেরা ব্যবহার করতে হবে। লেবু প্রাকৃতিক ব্লিচিং উপাদান হিসেবে লেবু সবচাইতে ভালো একটি উপাদান। ত্বকের যেকোন ধরণের দাগকে হালকা করে ফেলার ক্ষেত্রে সবচাইতে ভালো কাজ করে থাকে লেবু। একই সাথে ত্বকের মরা চামড়া দূর করে ত্বকে নতুন কোষ তৈরিতে, ত্বকের নমনীয়তা বৃদ্ধিতে এবং ত্বককে উজ্জ্বল দেখাতে সাহায্য করে থাকে। ব্যবহারবিধি সমপরিমাণ লেবুর রস ও মধু একসাথে ভালোভাবে মেশাতে হবে। তুলার বলের সাহায্যে ত্বকের স্থানে লাগিয়ে ১৫-২০ মিনিট সময়ের জন্য রেখে দিতে হবে। এরপর পানি দিয়ে মুখ ধুয়ে খুব আলতোভাবে মুখ মুছে নিতে হবে। প্রতিদিন এইভাবে লেবু ব্যবহার করতে হবে। অ্যাপল সাইডার ভিনেগার অ্যাপল সাইডার ভিনেগারের অ্যাসিডিক উপাদান সমূহ ত্বকের পিগমেন্টেশনকে হালকা করতে সাহায্য করে থাকে। যে কারণে, ফলে ত্বকে তৈরি হওয়া দাগ কমাতে এবং ত্বক ফর্সা এই ভিনেগার চমৎকার কার্যকরি। একই সাথে অ্যাপল সাইডার ভিনেগার ত্বকের মরা চামড়া দূর করতেও সাহায্য করে থাকে। ব্যবহারবিধি সমপরিমাণ আনফিল্টার্ড অ্যাপল সাইডার ভিনেগার এবং পানি একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর তুলার বলের সাহায্যে ত্বকে লাগিয়ে ১০ মিনিট সময়ে জন্য রেখে দিয়ে পানি দিয়ে মুখ খুব ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। প্রতিদিন একবার এই নিয়মে অ্যাপল সাইডার ভিনেগার ব্যবহার করতে হবে। বেকিং সোডা ত্বকের দাগ দূর করার ক্ষেত্রে বেকিং সোডা স্বাচ্ছন্দ্যে ব্যবহার করা যাবে। এটি এক্সফলিয়েন্ট উপাদান হিসেবেও ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে থাকে। ব্যবহারবিধি একটি বাটিতে দুই চা চামচ বেকিং সোডা নিয়ে কিছু পরিমাণ পানি মিশিয়ে ঘন পেষ্ট তৈরি করতে হবে। এরপর এই পেষ্ট সরাসরি মুখের উপরে লাগিয়ে দিয়ে ৫ মিনিট সময়ের জন্য রেখে দিতে হবে। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। প্রতিদিন অন্তত একবার এইভাবে বেকিং সোডা ব্যবহার করলে কয়েক সপ্তাহের মধ্যে ত্বকের দাগ দূর হবে।

2762 views Answered

Related Questions

Next steps