3 Answers

আপনি নিচের কিছু নিয়ম মেনে চলতে পারেন তিনবার খাওয়া হালকা-পাতলা শরীরের লোকজন খাবারের ব্যাপারে সাধারণত দুটি ভুল করে থাকে। কিছু সময় পরপরই খাবারে ব্যস্ত থাকে। খাবারের তালিকায় বেশির ভাগ সময়ই থাকে ফাস্ট ফুডের লোভনীয় পদগুলো। কিন্তু তিনবার ভালোভাবে খাওয়াটাই সবচেয়ে ভালো। সেই সঙ্গে ফাস্ট ফুডের ওপর থেকে নজরটা সরিয়ে নেওয়া স্বাস্থ্যের জন্য উপকারী। তবে লক্ষ রাখতে হবে যা খাওয়া হয় তা যেন যথেষ্ট পরিমাণ ক্যালরি সমৃদ্ধ হয়। আধিক্য থাকে প্রোটিন সমৃদ্ধ খাবারের। ফাস্ট ফুড হালকা শরীরের লোক খাওয়াদাওয়ার ব্যাপারে তেমন যত্নশীল নয়, বিশেষ করে ফাস্ট ফুড দেখলে তো কথাই নেই। খাবারের ওপর হামলে পড়ে। এতে বাইরে থেকে আপনার শরীর হালকা-পাতলা দেখালেও ঠিকই শরীরের ওজন বাড়ছে, তবে সঠিক স্থানে নয়। ধূমপান ত্যাগ ধূমপান ক্ষুধা নষ্ট করে দেয়। প্রয়োজনীয় খাবার গ্রহণের জন্য খাওয়ার আগে ধূমপান করা ভালো নয়। অবশ্য ধূমপানের অভ্যাস থাকলে তা ত্যাগ করাই ভালো। প্রোটিন সমৃদ্ধ খাবার মাসল বা মাংসপেশি বাড়াতে খাবারে প্রোটিনের পরিমাণ বাড়াতে হবে। পরিশ্রমের পর খাবারে যে উপাদানটা গুরুত্বপূর্ণ তা হলো প্রোটিন। কেননা পরিশ্রমে যে শক্তি ক্ষয় হয় তা পূরণে এটার অবদান যেমন গুরুত্বপূর্ণ তেমনি এটা মাংসপেশি গঠনে বড় ভূমিকা রাখে।

2890 views Answered

★নিয়মিত বেশি বেশি পুষ্টিকর খাবার খেতে হবে। একটা নির্দিষ্ট সময় ধরে, রুটিন করে খাবেন। যখন মন চাইলো আর খেলেন সেই অভ্যাস পরিবর্তন করতে হবে। সকালে ঘুম থেকে উঠে এক ঘন্টার মধ্যে সকালের নাস্তা শেষ করুন। ★বেশি বেশি ভাত অথবা রুটি খাবেন। প্রতিবেলা ভাতের সাথে প্রচুর পরিমানে আলু তরকারি হিসেবে খেলে ভাল ফলাফল পাবেন। সাথে ডালও রাখবেন। ★সকালের বেলায় ২টি সিদ্ধ ডিম খাবেন। ডিমে প্রচুর আমিষ থাকে যা আপনাকে দ্রুত মোটা হতে সাহায্য করবে। ★দুপুর এবং রাতের খাবারে ভাতের সাথে বেশি করে মাছ অথবা মাংস, খাবেন। খাওয়া শেষে ২টা কলা খেয়ে নিতে পারেন। কলা মোটা হতে ভাল সাহায্য করে। ★বিকালের নাস্তাতে বাদাম, ছোলা বা কলাই জাতীয় খাবার খাবেন। যদি প্রতিদিন একই খাবার খেতে মন না চায়, তাহলে একেক দিন একেক খাবার খাবেন। ★রাতে ঠিক মত ঘুমাতে হবে, তাহলে আপনি তাড়াতাড়ি আপনার স্বাস্থ্য মোটা করতে পারবেন। না ঘুমাতে পারলে আপনার শরীর ক্যালরী ধরে রাখতে পারে না। রাতে তাড়াতাড়ি খাওয়া শেষ করুন এবং তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন। ★প্রচুর মিষ্টি জাতীয় ফল খান। মিষ্টি জাতীয় ফলে প্রচুর ক্যালরি পাওয়া যায়। তাই প্রতিদিন ফল এবং ফলের রস খান। ফলের তৈরি বিভিন্ন সিরাপ, জ্যাম, জ্যালি খান এতে প্রচুর চিনি আছে যা আপনার স্বাস্থ্য মোটা করবে। ★টেনশনমুক্ত থাকুন। নিয়মিত ব্যায়াম করুন। ব্যায়াম করলে ক্ষুধা বেড়ে যায় টেনশন দূর করে। ফলে বেশি বেশি খাবার খাওয়ার আগ্রহ জাগবে। ★সফ্ট ড্রিংকস্ এবং ফ্যাটি খাবার খেলে স্বাস্থ্য মোটা হয়। কারণ এতে শরীরে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট জমে। যখন ফ্যাটি ফুডস্ খাবেন, তখন পানি পান করুন; সফ্ট ড্রিংকস্ নয়। সতর্কতাঃ মোটা হওয়ার জন্য অনেকে অনেক ঔষধের কথা বলেন। ঔষধ খেয়ে মোটা হওয়ার চেষ্টা কখনও ভুলেও করবেননা। এতে আপনার স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হতে পারে।

2890 views Answered

দৈনিক ৭ থেকে ৮ ঘন্টা ঘুমান পর্যাপ্ত পরিমান পানি পান করুন বেশি করে পুষ্টিকর খাবার খান আগের চেয়ে একটু বেশি খান এবং সবসময় আটার রুটি খাবেন আশা করি আপনার স্বাস্থ্যর উন্নতি হবে।

2890 views Answered

Next steps