1 Answers
না যাবে না। ট্রান্সফর্মার বানাতে হলে লো ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে এনামেল্ড করা কাচা লোহার কোর দ্বারা বানাতে হবে, আর যদি হাই ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে হয় তবে ফেরাইট কোর দ্বারা বানাতে হবে। ট্রান্সফর্মার চুম্বকীয় আবেশ প্রক্রিয়ায় পাওয়ার ট্রান্সফার করে, এতে মিনিমাম দুটো কয়েল থাকে, একটি প্রাইমারি অপরটি সেকেন্ডারী কয়েল। যখন আপনি প্রাইমারিতে বিদ্যুৎ দিবেন তখন লোহার কোরে চুম্বক বলরেখা সৃষ্টি যা একই কোরের উপর সেকেন্ডারি কয়েলের ভেতর দিয়া যাবার সময় ফ্যারাডের সুত্রানুযায়ী সেকেন্ডারি কয়েলে বিদ্যুৎ সৃষ্টি করে। যেহেতু আপনি চুম্বক দিয়া বানাতে চাচ্ছেন তাই এক্ষেত্রে চুম্বকটি পুর্ব থেকেই স্থির বলরেখাযুক্ত চুম্বক বলে কয়েলের প্যাচের সাথে বলরেখার কোন হ্রাস বৃদ্ধি জনিত ক্রিয়া হবেনা তাই ট্রান্সফর্মার কাজ করবেনা।(উল্লেখ্য হাই ফ্রিকোয়েন্সি দিলে, চুম্বকত্ব নষ্ট হতে পারে,আর নষ্ট হলে পরে সামান্য পরিমান কাজ করবে বটে কিন্তু তাতে হিসটেরেসিস লস বেশি হবে, ফলে অতি গরম হয়ে পুড়ে যেতে পারে।)
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy