মাগরিবের নামাজ এর সময় কত মিনিট থাকে?

মাগরিবের নামাজ এর সময় কত মিনিট থাকে? মানে আজান দেওয়ার কতক্ষণ এর মদ্ধে নামাজ আদায় করলে নামাজ কাজা হবে না? আমি শুনেছিলাম ওয়াক্ত ১ ঘন্টা ১০ মিনিট থাকে, এটাই কতটুকু সত্য ?    
5925 views

5 Answers

হ্যা, ঠিক, ১ ঘন্টা ১০ থেকে ১৫ মিনিট পর্যন্ত মাগরিবের ওয়াক্ত থাকে। তা সঠিক। তবে, এটা হানাফি মাযহাব মতে।  আর, ইমাম শাফেয়ির মতে, সূর্যাস্তের পর, আযান, অযু এবং ৫ রাকাত নামায পড়তে যত সময় লাগে, তত সময় হচ্ছে মাগরিবের ওয়াক্ত। বা

5925 views Answered

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مِهْرَانَ، قَالَ حَدَّثَنَا الْوَلِيدُ، قَالَ حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، قَالَ حَدَّثَنَا أَبُو النَّجَاشِيِّ، صُهَيْبٌ مَوْلَى رَافِعِ بْنِ خَدِيجٍ قَالَ سَمِعْتُ رَافِعَ بْنَ خَدِيجٍ، يَقُولُ كُنَّا نُصَلِّي الْمَغْرِبَ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَيَنْصَرِفُ أَحَدُنَا وَإِنَّهُ لَيُبْصِرُ مَوَاقِعَ نَبْلِهِ‏.‏ রাফি‘ ইবনু খাদীজ (রাঃ) তিনি বলেন, আমরা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর সঙ্গে মাগরিবের সালাত আদায় করে এমন সময় ফিরে আসতাম যে, আমাদের কেউ (তীর নিক্ষেপ করলে) নিক্ষিপ্ত তীর পড়ার জায়গা দেখতে পেতো। সহিহ বুখারী, হাদিস নং ৫৫৯ হাদিসের মান: সহিহ হাদিস Source: ihadis.com এই সময় টি বিশেষ বিবেচনায় গরমে সূর্যাস্তের পর ৩৫ মিনিট ও শীতে ২৫ মিনিট ধরা হয়।

5925 views Answered

আপনি সঠিক কথায় শুনেছেন৷ মাগরিবের ওয়াক্ত (সময়) আসার পর প্রায় এক ঘন্টা পর্যন্ত ওয়াক্ত বাকি থাকে৷ তবে ঋতুর পরিবর্তনে ওয়াক্তের কিছু কম-বেশ হয়ে থাকে৷

5925 views Answered

মাগরীবের নামাযের সময় মূর্য অস্ত যাওয়ার পর থেকে পশ্চিমাকাশে লালিমা অস্তমিত যাওয়া পর্যন্ত বাকি থাকে।

5925 views Answered

পশ্চিমাকাশে লালিমা ভাব থাকা পর্যন্ত মাগরিবের ওয়াক্ত থাকে৷ আর সে সময়টা প্রায় ১ ঘণ্টা থেকে ১ ঘণ্টা ১৫ মিনিটের মতো৷ বর্তমানে ঠিক ১ ঘণ্টা ১৫ মিনিট সময় মাগরিবের ওয়াক্ত থাকে৷

5925 views Answered

Related Questions

Next steps