4 Answers

না। গোসল ফরজ হয়না। ঐ অংশটি ধৌত করে নিলেই হবে।

4245 views Answered

প্রসাবের ছিটাপুটা শরীলে বা কাপড়ে পড়লে সে জায়গাটা নাপাক হয়,সেটা ধুয়ে নিলে পাক হয়ে যায়,গোসল ফরজ হয়না,

4245 views Answered

এতে গোসল ফরজ হবে না ।

পেশাবের ছিটা যেন শরীরে কাপড়ে না লাগে; এ ব্যপারে পুরোপুরি সতর্ক থাকতে হয়। কেননা, মানুষের পেশাব নাজাসাতে গলিযা (কঠোর নাপাক)। তাই যে অঙ্গে বা কাপড়ে উক্ত পানির ছিটা পড়লে, অবশ্যই ঐ অঙ্গ বা কাপড়ের ওই অংশ ধৌত করে নিতে হবে। কারণ, অল্প পানির মধ্যে নাপাক পতিত বা মিশ্রিত হওয়ার দ্বারা পানি নাপাক হয়ে যায়। কিন্তু উক্ত পানির ছিটার দ্বারা পুরো শরীর বা পুরো কাপড় নাপাক হবে না। হাদিস শরিফে এসেছে, রাসূলুল্লাহ ﷺ বলেন,

استنزهوا من البول فإن عامة عذاب القبر منه

তোমরা পেশাবের অপবিত্রতার ব্যাপারে সতর্ক থাক। কারণ অধিকাংশ কবরের আযাব এর কারণে হয়ে থাকে (দারাকুতনী ৪৭৬)

4245 views Answered

শরীরের কোন অংশে প্রসাবের ছিটা ফুটা লাগলে গোসল ফরয হয়ে যায় না। শুধু সেই জায়গাটুকু নাপাক হয় যা ধুয়ে নিলেই পাক হয়। যে কারণে গোসল ফরয হয় অর্থাৎ গোসল ফরয হওয়ার কারণ সমূহ নিম্নরূপঃ (১) জাগ্রত বা নিদ্রা অবস্থায় উত্তেজনার সাথে বীর্যপাত হওয়া। (২) স্ত্রী সহবাস। সহবাসের ক্ষেত্রে স্ত্রীর যৌনাঙ্গে পুরুষাঙ্গের সর্বনিম্ন আগাটুকু প্রবেশ করালেই গোসল ফরয হয়ে যাবে। (৩) নারীদের ঋতু বা নেফাস 'সন্তান প্রসোবত্তোর স্রাব' হওয়া। ঋতুবতী নারীর স্রাব বন্ধ হলে, গোসলের মাধ্যমে তাকে পবিত্র হতে হবে। এই গোসলও ফরয গোসলের অন্তর্ভুক্ত।

4245 views Answered

Related Questions

Next steps