বাবা মা জীবিত থাকলে কি এই দোয়াটি পড়া যাবেনা?
এক ওয়াজ মাহফিলে শুনেছিলাম কারো মা অথবা বাবা অথবা উভয়ে মারা গেলে আল্লাহর নিকট তাদের জন্য "রাব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানি সাগিরা" এই দোয়াটি পড়তে হয়। আমার প্রশ্ন হচ্ছে বাবা মা জীবিত থাকলে কি এই দোয়াটি পড়া যাবেনা ?
4 Answers
বিষয়টি এমন নয়। আপনি যেটা শুনেছেন সেটা ভুল। শরীয়তের সঠিক বিধান হলো, বাবা মা জীবিত থাকলে তো পড়তেই হবে। মারা গেলেও পড়তে হবে।
।উপরের দোয়াটি রয়েছে সুরা বানি ইসরাঈলে, তো ঊক্ত দোয়াটি সন্তান তার বাবা মার জন্য করবে,বাবা মা মৃত্যুবরণ করুক কিংবা না করুক।
বাবা মা জীবিত থাকলেও এই দোয়া পড়া যাবে। পিতা-মাতার মৃত্যুর পর ও দোআর মাধ্যমে সর্বদা পিতা-মাতার খেদমত করা যায়। পিতা-মাতা মুসলিম হলেই তাদের জন্য রহমতের দোআ করতে হবে, কিন্তু মুসলিম না হলে তাদের জীবদ্দশায় পার্থিব কষ্ট থেকে মুক্ত থাকাও ঈমানের তওফীক লাভের জন্য করা যাবে। মৃত্যুর পর তাদের জন্যে রহমতের দোআ করা জায়েয নেই। (তাওবাঃ ১০৩) আল্লাহ তাআলা একমাত্র তাঁর ইবাদত করার নির্দেশ দেয়ার সাথে সাথে পিতা-মাতার সাথে সদ্ব্যবহার করতে নির্দেশ দিয়েছেন। কুরআনের প্রত্যেক স্থানে আল্লাহ তাআলা তাঁর নিজের হকের 'একমাত্র তাঁর ইবাদতের নির্দেশের' সাথে সাথে মানুষের মধ্যে যারা সবচেয়ে বেশি সৎ ব্যবহার পাওয়ার হকদার তথা পিতা-মাতা তাদের কথা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন: তোমরা আল্লাহর ইবাদত কর ও কোন কিছুকে তাঁর সাথে শরীক কর না, এবং পিতা-মাতার সাথে সৎ ব্যবহার কর। (সূরা নিসাঃ ৩৬) এরূপ কুরআনে অসংখ্য আয়াত রয়েছে যেখানে পিতা-মাতার সাথে সদাচরণ করার নির্দেশ দেয়া হয়েছে। এমনকি যদি পিতা-মাতা মুশরিকও হয় তাহলেও তাদের সাথে সৎ ব্যবহার করতে হবে, তবে আল্লাহর আনুগত্য বহির্ভূত কোন কাজ বা তাঁর সাথে শিরক করার নির্দেশ দিলে তাদের কথা মানা যাবে না, কিন্তু বিআদবীও করা যাবে না, সুন্দরপন্থায় বর্জন করতে হবে। হাদীসেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর ইবাদতের পর পিতা-মাতার হকের কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন কবীরাহ গুনাহ হল আল্লাহর সাথে শিরক করা এবং পিতা-মাতার অবাধ্য হওয়া। (সহীহ বুখারী, মুসলিমঃ ৮৭) আল্লাহ তায়ালা বলেন, পাখি যখন তার বাচ্চাদেরকে নিজ করুণার ছায়ায় রাখতে চায়, তখন তাদের জন্য নিজের ডানাকে নত করে দেয়। পাখি যেভাবে তাঁর সন্তানদেরকে লালন পালন করার সময় তাঁর দুই ডানা নত করে আগলে রাখে তেমনি পিতা-মাতাকে আগলে রাখতে নির্দেশ দেয়া হয়েছে। তাছাড়া পাখি যখন উড়ে তখন ডানা মেলে ধরে তারপর যখন অবতরণ করতে চায় তখন ডানা গুটিয়ে নেয়। অর্থাৎ তুমিও তোমার পিতা-মাতার সাথে ঐরূপ উত্তম এবং করুণাসিক্ত আচরণ কর। আর তাদের ঐরূপ সেবাযত্ন কর যেরূপ সেবা-যত্ন তারা তোমার শিশুকালে করেছিল। আর তাদের মৃত্যুর পর তাদের জন্য আল্লাহ তাআলার কাছে দুআ করে বলো। رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِيْ صَغِيْرًا. হে আমার প্রতিপালক! তাদের প্রতি দয়া কর যেভাবে শৈশবে তারা আমাকে প্রতিপালন করেছিলেন।