1 Answers
পাগলী বলে ডাকি আমি আমার ছোট বোন, মুচকি হেসে আমার দিকে তাকায় সে তখন । খানিক পরে একটু হেসে বলি আমি তাকে, একটু খানি জল খাওয়াতে পারিস নাকি মোকে (আমাকে)। একটু হেসে দৌড় দিয়ে আনিয়ে দেয় সে জল, মুখের দিকে তাকিয়ে বলে আর কিছু কি বল ? না না পাগলী ঠিক আছে এখন আর কিছু নেই, ভাই বোনের সেই দিনগুলি এখন আর মোদের নেই । সেই দিন তার জন্মদিনে আমি দিলাম উপহার, জরিয়ে ধরে বলেছিলো (খুব ভালো) দাদা তুমি যে আমার । কি যে খুশি, কি যে আনন্দ বলব কি যে আর, দু’চোখ আমার জলে ভরলো মুচ্ছিলাম বার বার । বোনটিকে আমি খুব ভালবাসি সদায় ভাবনা মনে, কি করে তাকে সুখেরাখব ভাবি ক্ষনে ক্ষনে । একটু খানি অসুখ হলে সুখ থাকেনা মোর মনে, এত ভলোবাসি আমি তাহা কি পাগলী জানে ? একদিন আমি বসে বসে লিখছি একটা কিছু, শান্তপর্ণে এসে বোনটি দ্বাড়ালো আমার পিছু । দাদা বলে ডাকলো আমায় বলল একটু দেখ, এই জামাটি কি তোমার গায়ে ভালো হবে না-ক ? কি বলিবো পাইনা ভেবে বলবো কি যে তাকে, রেগে গিয়ে কি বকা দিব ? কিন্তু, জরিয়ে ধরলাম বুকে । ও যে আমার অনেক ছোট ছিল না এর -(জামা) দরকার, আমার বোনের সেই জামাটি এখনো দেখি বারবার । ওরে আমার লক্ষ্মী সোনা ওরে আমার বোন, তুই ছাড়া যে মোদের বাসা অন্ধকার ভুবন । সুখে থাক ভালো থাক ঈশ্বর মঙ্গল করুন, সর্বদা আমি ভাবি মনে ভালো থাকুক মোর বোন ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy