কার্যকারি উপায় কী বলুন তো?

ভোর বেলা উঠতে পারছি না গত কয়েক দিন ধরে ফোনে এলার্ম দিয়ে রাখি এলার্ম বন্ধ করে আবার শুয়ে পড়ি। কিন্ত আমি এটা করতে চাই না।আমি রাত ১০.৩০ এর মধ্যে শুয়ে পড়ি,,,,, ধর্মিও কাজ শেষ করে ঘুমাই যায়। কেমনে ঘুম কমাবো এখন কোন ভাবে ভোরে উঠতে পারবো।  সময় এখন  অনেক মূল্যবান আমার জন্য।
2837 views

4 Answers

আপনি একটা কাজ করতে পারেন আপনার কেউ যদি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তবে উনাকে বলে রাখতে পারেন ডাক দেওয়ার জন্য। আর মোবাইলে এর্লাম দিয়ে মোবাইলটা টেবিলে রাখে দিবেন। যাতে এর্লাম বন্ধ করতে হলেও যেন উঠতে হয়। আর একবার উঠতে পারলে তো হয়েই গেল।

2837 views Answered

উত্তরঃ আমরা যারা স্বাভাবিকের চেয়ে বেশি ঘুমায় কানের কাছে কিছু বেজে উঠলে বিরক্ত হই, এবং ফোনে এলার্ম দেওয়া থাকলে তা বন্ধ করে রাখি, তাই আমাদের সঠিক সময়য়ে ঘুম থেকে উঠতে হলে বাড়ির কোনো মহিলা সদস্যকে বলে রাখতে হবে। যেনো সঠিক সময়ে ঘুম ভাঙ্গায়, কারন ঘুম থেকে সকালে মহিলারাই আগে উঠে। অথবা এখন অনেক ইলেক্ট্রিক এলার্ম ঘড়ি পাওয়া যায় যে গুলি অনেক দূর থেকে এলার্ম শুনা যায়। ওই ঘরিতে এলার্ম সময় সেট করে রুমের কোনো এক জায়গায় রাখেন, যেখানে আপনাকে এলার্ম ঘড়িটি বন্ধ করার জন্য উঠে যেতে হবে। আর উঠে গেলেই আপনার মনে হবে এটা আমার ঘুম থেকে উঠার সময়। যেহেতু মানুষ অভ্যাসের দাস সেহেতু এভাবে ১০-১৫ দিন চেস্টা করেন । তারপর আপনার আপনার ঘুম থেকে উঠার কথা বলতে হবে না।

ধন্যবাদ
2837 views Answered

একমাত্র মায়ের ডাক ছাড়া আর কিছু কার্যকর বলে মনে হয়না, সকল কিছুর উপর বিরুক্তি আসবে কিন্তু মা বাবার উপর নয়। যেহেতু মা বেশি খেয়াল করেন এবং ভোরেই উঠেন তাই আম্মুকে বলে রাখুন, তিনি এসে মাথায় হাত বুলিয়ে আদর করে দেকে দিলে আপনি যতই আলসেমি করুননা কেন দু তিন মিনিট পর চোখ খুলে যাবে, ঘুম ভেঙ্গে যাবে। এর চেয়ে ফিজিক্যাল ছাড়া কোন পথ নাই, যেমন পানি ঢেলে দেয়া, কিন্তু এটা ভাল নয়।

2837 views Answered

আপনি দয়া করে আপনার মোবাইলটি আপনার শোয়ার জায়গা থেকে কিছুটা দূরে রাখুন।এতে আপনাকে এলার্ম বন্ধ করার জন্য বিছানা থেকে উঠতে হবে।এরপর বিছানাটি পরিপাটি করে গুছিয়ে নিন।কারণ,বিছানা যদি গুছানো না থাকে,তবে তা দেখে এমনিতেই ঘুম চলে আসবে।তাই,বিছানাটি ভালোভাবে গুছিয়ে নিবেন। বিছানা থেকে ওঠার পর চোখে মুখে পানি দিন।কিছুক্ষণ হাঁটাচলা করুন।পারলে ব্যায়ামও করে নিন। বিছানা থেকে ওঠার পর কয়েকটি জাম্প বা লাফও দিতে পারেন।কথাটি হাস্যকর হলেও এটি সত্য।এতেও আপনার ঘুম কেটে যাবে।এছাড়াও,আপনাকে ঘুম থেকে ডাকার জন্য কাউকে দায়িত্ব দিয়ে দিন।

2837 views Answered

Next steps