আমাদের আদিপিতা হযরত আদম (আঃ)।আমরা সবাই তারই সন্তান।তবে বিজ্ঞান কেন বলে মানুষ বানর থেকে হয়েছে?
2 Answers
বিজ্ঞান নয় ডারউইন তার থিওরিতে বলেছেন মানুষ বানর থেকে পর্যায়ক্রমে রূপান্তরিত হয়েছে। থিওরি কিন্তু প্রমাণিত সত্য নয়। বরং বিজ্ঞান বলছে নারী দেহের একটি বিশেষ জ্বিন একই রকম আছে যা হাওয়া (আঃ) এর দিকে ইঙ্গিত করে।
তোমাদের মধ্যে যারা শনিবার সম্পর্কে সীমালঙ্ঘন করেছিলো, তাদের তোমরা অবশ্যই জানো, আমি তাদের বলেছিলাম, তোমরা নিকৃষ্ট বানরে পরিণত হয়ে যাও। (বাকারা-আয়াত ৬৫) এখানে বনি ইসরাইলীদের একটি ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। ঘটনাটি হল- মহান আল্লাহ তাদের জন্য শনিবারকে বিশ্রামের দিন ঘোষণা করেছিলেন। অর্থাৎ শনিবারে কাজ-কর্ম নিষিদ্ধ করা হয়। কিন্তু সমুদ্র উপকূলে বসবাসকারী একদল ইহুদী এক ধরনের প্রতারণার আশ্রয় নিয়ে শনিবারে মাছ ধরতো। তারা সাগরের প্রান্তে এক ধরনের ফাঁদ বা গর্ত তৈরি করতো এবং ওইসব গর্তে মাছ প্রবেশ করার পর গর্তের মুখ বা প্রবেশপথ বন্ধ করে দিত এবং পরের দিন অর্থাৎ রোববারে ওইসব মাছ ধরতো। আর এভাবে তারা আল্লাহর নির্দেশকে অবজ্ঞা করেছিল। আল্লাহ ও তার বিধানকে অমান্য করা ও ঐশি বিধি-বিধানকে অবজ্ঞা করার শাস্তি হিসাবে তাদের চেহারাকে বিকৃত করে দেন এবং তাদেরকে বানরে রূপান্তরিত করেন এবং তিন দিনের মধ্যেই তারা সবাই মৃত্যু মুখে পতিত হয়। যাতে অন্যরাও এ থেকে শিক্ষা গ্রহণ করে। আমরা সবাই পিতা হযরত আদম (আঃ) এর সন্তান যা কোরআন হাদিস আলোকে প্রমাণিত। যদিও বিজ্ঞান বলে মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে তবে তাদের এই কথা সঠিক হবেনা।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy