কম খরচে কিভাবে wi fi line আনতে পারি?
2863 views

2 Answers

ওয়াইফাই লাইন কিন্তু কোথাও সার্ভিস হিসাবে পাওয়া যায়না। (কিছু নির্দিষ্ট এলাকা ব্যতিত) । ব্রডব্যান্ড লাইন নিয়া নিজেকেই ওয়াইফাই করে নিতে হয়। আপনার এলাকায় ব্রডব্যান্ড সার্ভিস আছে কিনা? টেলিফোন লাইন থাকলে সাধারনত থাকে। এ ছাড়া বর্তমানে অনেক কোম্পানি অপটিকাল ফাইবারের মাধ্যমে ব্রডব্যান্ড সেবা দিচ্ছে। যদি আপনার এলাকায় এই ব্রডব্যান্ড লাইন থাকে তবেই আপনার বাড়ির দুরত্ব অনুযায়ী টাকা দিয়া লাইন নিতে পারবেন, এর পর আপনাকে একটি ওয়াইফাই রাউটার কিনতে হবে, এটির মাধ্যমে আপনি পুরা বাড়ি ওয়াইফাই বানাতে পারবেন। রাউটারের দাম ১২০০-২৫০০ এর ভেতর পাবেন তবে বেশি ভাল ও রেঞ্জ চাইলে আরও বেশি টাকা দিয়া কিনতে পারেন। মোট কথা আপনার এলাকায় ব্রডব্যান্ড না থাকলে ওয়াইফাই পাবেন না। 

2863 views

লম্বা প্রসেস, আগে দুটো কথা বলুন: আপনার এলাকা থেকে কতদূরে ব্রডব্যান্ড আছে? আর আপনার এলাকায় কি ডিশের কেবল কি ফাইবার অপটিক?

2863 views

Related Questions