1 Answers

হ্যাঁ!

ব্রণের সমস্যা কমাতে সামান্য পানিতে খানিকটা বেকিং সোডা গুলিয়ে পেস্ট তৈরি করে ব্রণের ওপর লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। দু-তিন দিনেই ব্রণের সমস্যা কমে আসবে।

এ ছাড়া বেশি সময় পানি নিয়ে কাজ করলে বা অন্য কোনো কারণে হাত ও পায়ের ত্বক শুষ্ক হয়ে যায়। সে ক্ষেত্রে পানি বা সাবানের সঙ্গে খানিকটা বেকিং সোডা মিশিয়ে হাত ও পায়ের ত্বকে মালিশ করা যেতে পারে। এরপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেললে ত্বক আবারও নমনীয় হয়ে উঠবে।

ত্বক পরিষ্কার করতে প্রতিদিন মুখ ধুতে ব্যবহূত ফেইস ওয়াশের সঙ্গে খানিকটা সোডা মিশিয়ে ব্যবহার করলে ত্বক পরিষ্কার হবে গভীর থেকে। ত্বকের রোদে পোড়া দাগ দূর করতে এক গ্লাস পানির মধ্যে দুই টেবিল চামচ বেকিং সোডা মিশিয়ে তুলা দিয়ে মুখে ও হাত-পায়ে লাগান। এতে রোদের পোড়া ভাব দূর হবে ও ত্বক আরো উজ্জ্বল হবে।

সোর্সঃ কালের কন্ঠ

2510 views Answered

Related Questions

Next steps