বিবাহের সমস্যার সমাধান চাই?

আমি একটা সমস্যাই পড়ছি।কেহ ভাল একটি পরমশ্ দিবেন।সমস্যাটা হচ্ছে, আমি বিয়ে করতে চাচ্ছি।আর আমি একটি মেয়েও দেখছি,মেয়েটা আলেম এ পড়ে,মেয়েদের আথিক অবস্তা ঠিক আমাদের মত। কিন্তু আমি রাজমিস্ত্র কাজ করি আর ওরা চারি ভাইবোন। ওর দুইভাই চাকরি করে আর ওর বড়ো বোনের বর কম্পানির গাড়ি চালাই।কিন্তু আমি ওদের দিক থেকে অনেক কম।এখন আমরা মেয়েকে দেখেছি। দেখার পর থেকে ওরা আমার বিষয় সবার কাছে শুনছে।এবং সবাই আমার কথা ভাল বলছে।কিন্তু আমি মানুষের সাথে ভাল করে কথা বলতে পারি না।মানুষে সাথে উঠাবসা করতে পারিনা।কাজে গেলে আমাকে সবাই বিভিন্ন কথা বলে খেপাই।কেহ আমাকে সম্মান করে না। আবার পাড়ার সবাই আমাকে ভাল জানে কারন আমি বাড়ির থেকে বাহির হই না।শুধু কাজ করার সময় ছাড়া।আর আমাদের বাড়ির সবায়ের মত এ বিয়েতে শুধু আমার মত না।আর কালকে আমাকে ওরা দেখতে আসবে।আমি আমার বাবার সাথে বলে দিয়েছি যে আমি ওই মেয়ে নিবোনা। কিন্তু মেয়ে দেখে আমার ও পছন্দ হইছে। এখন আমার এক মন বলছে নেই আবার এক মন বলছে না নেই।এখন আমিকি বিয়ে করবো না কি। কি করবো কিছু ভেবে পার ছি না।খুবই টেনশন হচ্ছে।আবার আমি যদি ওই মেয়েকে না নেই তবে আমার জন্য আর কেহ মেয়ে দেখবে না।আমার পরে বাড়ির সবাই রেগে গেছে। এখন আমি কি করতে পারি কেহ একটু ভাল পরমশ্ দিবেন।আর কোন কাউন্সিলরের নাম্বার থাকলে দিবেন যে এই বিষয়ে ভাল পরমশ্ দিতে পারবেন। 
2894 views

2 Answers

অনেক মানুষই কিছু টা লাজুক হয়ে থাকে তো অনেকে খুব বেশি। বেশি লাজুক একা থাকতেই পছন্দ করে। কোথাও যেতে চায় না। মিশতে চায় না। এটা ছোট বেলার কোন এক পরিবেশের কারণেও হয়ে থাকতে পারে। আপনার সমস্যাটার জন্য আপনি এভাবে ভাবুন যে- দুনিয়াতে আসছি, নিজেকে চলতে হবে, বাঁচতে হবে। নিজের মনে এই খেয়াল রাখলে হবে না যে আমি কিভাবে হাঁটছি তা হয়তো কেও খেয়াল করছে।  এধরনের খেয়াল থেকেই মনে সংকীর্নতার স্থান বেশি পায় আর তা থেকেই পরবর্তীতে কিছু করতে লজ্জা বোধ হয়। লজ্জা বোধ থাকা অবশ্যই ভাল। তবে তা বেহায়াপনা, অবৈধ যৌনসঙ্গম ইত্যাদির বেলায় হলে ভাল। আর নিজের দৈনন্দিন কাজ কর্ম বা স্বাভাবিক চলাফেরা না করে যদি লজ্জা পেতে থাকেন তা বরং অনুচিত।  এটা থেকে বের হতে কোন কাউন্সিলিং লাগবে না। নিজেকে নিজেই ঠিক করুন। নিজেকে প্রকাশ করুন। মন থেকে এই খেয়াল দূর করে দিন যে হয়তো কেউ দেখছে। একটা গল্প বলি- কোন এক ব্যাংকের ম্যানেজার বাড়ি থেকে বের হয়ে গাড়িতে উঠার আগেই কাক ইয়ে করে দিয়েছে। যা তার ঘাড় বরাবর গিয়ে পড়ে। সেখানেই তা ছিল। এবং তা নিয়েই পুরো দিন অফিস করে বাসায় ফিরেছেন। কিন্তু যখনি বাসায় ঢুকলেন তা স্ত্রী তাকে বলল পিছনে তো কাকের গু লেগে আছে। তখন সে দেখলো যে গু শুকিয়ে আছে। মনে মনে আন্দাজ লাগিয়ে বুঝলো যে তা সকালের। এখন তার খুব লজ্জা বোধ হচ্ছে। সারাদিন এই গু নিযে  অফিস করেছে েভেবে। লক্ষ্য করুন- গু তার গায়ে সকাল থেকে ছিল কিন্তু সে লজ্জা বোধ করেনি কারণ সে জানে না। কিন্তু যখন জানতে পারলো তখন তা পুরো দিনের লজ্জা কাজ করতে শুরু করলো। সো লজ্জা টা নিজের মনের মধ্যে। তাই মনকে ঠিক করুন। সমস্যার সমাধান এমনিতেই হয়ে যাবে।

2894 views Answered

মেয়ে যদি ভালো হয়।আপনাকে মেনে চলবে।এমন লক্ষন পান তাহলে সম্মতি দিন। একবার তার বংশের খোঁজ নিয়ে দেখতে পারেন।আশা করি ঠকবেন না।

2894 views Answered

Related Questions

Next steps