ব্যাটারি সমস্যা। সমাধান দেন?

আমি আমার ফোন এর ব্যাটারি ৩ বার চেন্জ করেছি ঠিক ঠাক চার্জ থাকে না বলে। কিন্তু নতুন ব্যাটারিতেও একই সমস্যা হচ্ছে।  তাহলে কি সমস্যা আমার ফোন এ নাকি ব্যাটারিতে????  আমি কি ফোনটা একবার মেকানিককে দিয়ে চেক করিয়ে নেব??? এছাড়া অন্য কোন সমাধান থাকলে বলুন। 
2624 views

3 Answers

সবচেয়ে ভাল হয় আপনার মোবাইলটাই একবার চেক করান আশাকরি ভাল হবে।

2624 views Answered

যেহেতু আগেই ব্যাটারি চেঞ্জ করিয়েছেন তবুও একই সমস্যা তবে আপনি প্রথমে আপনার ফোনের চার্জার পাল্টিয়ে দেখুন। হতে পারে চার্জারএর কোনো সমস্যা আছে। অনেক সময় চার্জারের কারণে এমনটা হতে পারে। যদি চার্জার পাল্টানোর পর দেখেন একই সমস্যা তাহলে আপনার ফোনের সমস্যা আছে। ফোনটা ভালো কোনো মেকানিক কে দেখান।

2624 views Answered

সমস্যা আপনার ফোনের। ত্রুটিপূর্ণ চার্জার ব্যবহার বা অন্যকোন কারণে আপনার ফোনে এ সমস্যা হচ্ছে। আপনার ফোনটি চালু থাকা অবস্থায় গরম হয় কিনা একটু চেক করে দেখুন। যদি গরম হয় তাহলে নিশ্চিতভাবে বলা যায় সেটা ফোনের প্রবলেম। তখন সার্ভিসিং সেন্টারে নিয়ে গিয়ে ঠিক করতে পারেন।

2624 views Answered

Related Questions

Next steps