6 Answers

স্ট্রোক হতে পারে । প্যারালাইজ্ড হতে পারে । এছাড়াও অতিরিক্ত প্রেসার বেড়ে গেলে মৃত্যু পর্যন্ত হতে পারে ।

2978 views Answered

উচ্চরক্তচাপে- *প্রথমত হৃৎরোগ অথাৎ অ্যানজাইনা,হার্ট ফেইলিউর,হার্ট অ্যাটাক ইত্যাদি *অজ্ঞান হওয়ার মতো ঘটনা ঘটতে পারে। * স্টোক হতে পারে। *এছাড়াও এটি বিভিন্নভাবে শরীরের ক্ষতি করে। *তাই যাদের হাই প্রেশার তাদের পরিমিত খেতে হবে।

2978 views Answered

হাই প্রেশারের সাথে যদি ডায়াবেটিস থাকে তাহলে কিডনি বিকল হতে পারে।

2978 views Answered

উচ্চ রক্তচাপ ভয়ংকর পরিণতি ডেকে আনতে পারে। অনেক সময় উচ্চ রক্তচাপের কোনো প্রাথমিক লক্ষণ দেখা যায় না। নীরবে উচ্চ রক্তচাপ শরীরের বিভিন্ন অংশকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এ জন্যই উচ্চ রক্তচাপকে ‘নীরব ঘাতক’ বলা যেতে পারে। অনিয়ন্ত্রিত এবং চিকিৎসাবিহীন উচ্চ রক্তচাপ থেকে মারাত্মক শারীরিক জটিলতা দেখা দিতে পারে।রক্তচাপ নিয়ন্ত্রিত না থাকলে শরীরের গুরুত্বপূর্ণ চারটি অঙ্গে মারাত্মক ধরনের জটিলতা হতে পারে।যেমন- হৃৎপিণ্ড, কিডনি, মস্তিষ্ক ও চোখ । এর ফলে হ্রস্বদৃষ্টি মতো মারাত্মক সমস্যা হতে পারে ।

2978 views Answered

যে ক্ষতিগুলো হতে পারে: 

1/ চোখের রক্তনালির ক্রমাগত চাপ বাড়ে ও তা স্ফীত হয়ে যায়

2/ রক্তনালির বাইরে দেয়ালে ক্ষত সৃষ্টি ও শক্ত হওয়া

3/ রক্তনালির ভেতরের দেয়ালে চর্বি ও অন্যান্য পদার্থ জমে রক্তপ্রবাহ বাধাগ্রস্ত হওয়া এবং

 4/ যৌনকাজে অক্ষমতা।ইত্যাদি।

2978 views Answered

উচ্চ রক্তচাপ ভয়ংকর পরিণতি ডেকে আনতে পারে। অনেক সময় উচ্চ রক্তচাপের কোনো প্রাথমিক লক্ষণ দেখা যায় না। নীরবে উচ্চ রক্তচাপ শরীরের বিভিন্ন অংশকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এ জন্যই উচ্চ রক্তচাপকে ‘নীরব ঘাতক’ বলা হয় । অনিয়ন্ত্রিত এবং চিকিৎসাবিহীন উচ্চ রক্তচাপ থেকে মারাত্মক শারীরিক  সমস্যা দেখা দিতে পারে।
রক্তচাপ নিয়ন্ত্রিত না থাকলে শরীরের গুরুত্বপূর্ণ চারটি অঙ্গে মারাত্মক ধরনের জটিলতা হতে পারে।এই চারটি অংগ হল—হূৎপিণ্ড, কিডনি, মস্তিষ্ক ও চোখ। অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ থেকে হূদ্যন্ত্রের মাংসপেশি দুর্বল হয়ে যেতে পারে। দুর্বল হূদ্যন্ত্র রক্ত পাম্প করতে পারে না এবং এ অবস্থাকে বলা হয় হার্ট ফেইলিওর। রক্তনালির গাত্র সংকুচিত হয়ে হার্ট অ্যাটাক বা ইনফার্কশন হতে পারে। উচ্চ রক্তচাপের কারণে কিডনি নষ্ট হয়ে যেতে পারে, মস্তিষ্কে স্ট্রোক হতে পারে,  রোগীর মৃত্যুর কারনও হতে পারে। এ ছাড়া চোখের রেটিনাতে রক্তক্ষরণ হয়ে রোগী চিরকালীন অন্ধত্ব বরণ করতে পারে।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

2978 views Answered

Related Questions

Next steps