আল্লাহরর কাছে কিছু চাওয়া বিষয়ক?
2 Answers
না, এভাবে আল্লাহ তাআলার কাছে চাওয়া বৈধ না। কারণ আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন তার পরিবর্তন কামনা করা হারাম। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন- তোমরা আল্লাহর সৃষ্টির পরিবর্তন (কামনা) করো না। -সূরা রূম : আয়াত নং ৩০ তাছাড়া এটা প্রকারন্তরে আল্লাহর নেয়ামতের অকৃতজ্ঞতারও নামান্তর; যা বৈধ না।
আল্লাহর কাছে বান্দার একান্ত চাওয়া- পাওয়া গুলো হবে একমাত্র দুনিয়া ও পরকালের কল্যাণ লাভের জন্য। আর শ্রেষ্ঠ চাওয়া হলো ক্ষমা লাভের জন্য আকুতি করা। মহানবী (সাঃ) বলেন, যখন তুমি চাইবে, তখন আল্লাহর কাছেই চেয়ো। আর যখন তুমি প্রার্থনা করবে, তখন একমাত্র আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করো। তবে এমন কিছু চাওয়া যাবেনা যা মানুষের জন্য অকল্যাণকর হয়। অর্থাৎ প্রার্থনাকারী নিজের জন্য যা কল্যাণকর তা চাবে এবং যা ক্ষতিকর তা থেকে মুক্তি প্রার্থনা করবে। জনাব! আল্লাহ নারী পুরুষের মধ্য হতে যার জন্য যেটা কল্যাণকর আল্লাহ তাকে সেভাবেই সৃষ্টি করেছেন। একজন নারীর জন্য নারী হওয়া কল্যাণকর ছিলো বলেই তাকে নারী হিসেবে সৃষ্টি করেছেন। একজন পুরুষের জন্য পুরুষ হওয়া কল্যাণকর ছিলো বলেই তাকে পুরুষ হিসেবে সৃষ্টি করেছেন। এখন একজন পুরুষ নারী হওয়ার জন্য আল্লাহর নিকট দুআ করা মানে নিজের জন্য অকল্যাণের দুআ করা। আল্লাহর কাছে এমন চাওয়া বৈধ নয়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy