4 Answers
হ্যাঁ আছে।
আপনার ব্রনের সমস্যা সমাধানের জন্য চারটি ভেষজ পাতার ব্যাবহার বিধি উল্লেখ করলাম।
আশা করি আপনার ব্রনের সমস্যা থাকবেনা।
- ১)পুদিনা পাতার রস করে নিয়ে সেটা দিয়ে আইস কিউব তৈরি করুন। ফুসকুড়ি ও ব্রণের এই আইস কিউব ঘষুন ১০-১৫ মিনিট। এতে ফুসকুড়ি ও ব্রণের সংক্রমণ তো কমবেই সাথে ত্বকের জ্বালাপোড়াও দূর করবে।
- ২) নিমপাতা খুব ভালো জীবাণুনাশক। তাই ব্রণ সারাতে নিমপাতা খুবই উপকারী। নিমপাতা বেটে সাথে চন্দনের গুঁড়া মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্ট ত্বকে লাগিয়ে ১৫-২০ পর ধুয়ে ফেলুন।
- ৩) যাঁদের ব্রণের পরিমাণ অত্যধিক বেশি তাঁরা পাতিলেবুর রস দিনে দুই তিনবার ব্রণে আক্রান্ত জায়গাগুলোতে লাগান। তবে একটানা ১০ মিনিটের বেশি রাখবেন না। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন।
- ৪)ধনিয়াপাতাও ব্রণ সারাতে কার্যকর। ধনিয়াপাতা বেটে তাতে কয়েক চিমটি হলুদ গুঁড়া মেশান। মিশ্রণটি ত্বকে লাগিয়ে ২০-২৫ পর ধুয়ে ফেলুন।
3083 views
Answered
ব্রণ- ১০ গ্রাম সাদা সরিষা এবং ১০ গ্রাম কাঁচা দুধ একত্রে বেটে মুখে মেখে রাখতে হবে অন্ততঃ আধঘন্টা। এরপর মুখ ভালো করে ধুয়ে ফেলতে হবে। এভাবে রোজ একবার করে ৭ দিন।
3083 views
Answered