হাতের লেখা সুন্দর করার কর্যকরী কিছু টিপস?

আমি ছেলে। বর্তমানে একাদশ শ্রেণীর ছাত্র। কিন্তু আমার হাতের লেখা খুব বাজে।দেখলে রাগ উঠে। আমার হাতের লেখা অন্যদের মত স্বচ্ছ ও সুন্দর করে তোলার জন্য কি করতে পারি?
3103 views

5 Answers

যার হাতের লেখা সুন্দর এমন কারো লেখা সংগ্রহ করে সেটার অনুকরণ করে প্রাকটিস করতে থাকুন৷ পারলে তার থেকে দেখে নিন কোন অক্ষর কিভাবে লিখতে হয়৷ হাতের লেখা সুন্দর করার জন্য সবচে গুরুত্বপূর্ণ বিষয় হলো ধৈর্য সহকারে মননিবেশ৷ ধৈর্য সহকারে মন বসিয়ে অনুকরণ করতে থাকুন হাতের লেখা সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ৷

3103 views Answered

লেখা ভালো করতে *প্রতিদিন ৫ টা করে অক্ষরের প্রতি দৃষ্টি রাখুন অথাৎ ১দিনে ৫টি অক্ষর বারবার সুন্দর করে লেখার চেষ্টা করবেন।পাশাপাশি আগে যে বর্ন গুলি সুন্দর করার চেষ্টা করেছেন সেগুলোও প্রাকটিস করবেন। *এভাবে সবগুলো চর্চা শেষে আস্তে আস্তে লিখে বাক্য গঠন করবেন। এভাবে হাতের গতি বাড়ান দেখবেন আগের চেয়ে অসম্ভব সুন্দর লেখা হবে।

3103 views Answered

হাতের লেখা ভালো করার জন্য প্রথমে আপনি ঠিক করবেন কার মত লেখা করতে চান। এরপর বাংলা খাতায় তা ধীরে ধীরে চর্চা করুন। তবে সময় এবং ধৈর্য্য লাগবে। এর ঘড়ি ধরে হাতের লেখার স্পিড বাড়াবেন। এছাড়া লাইব্রেরিতে খাতাও পাওয়া যায় সেগুলোও ব্যবহার করতে পারেন। মুল্য ২০ টাকা

3103 views Answered

আপনি তাড়াতাড়ি লিখলেও সুন্দর করে লিখবেন,, কলমটা খাতার সাথে অনেক চাপা দিয়ে লিখবেন,,  আর এটাকে অভ্যাসে পরিনত করুন,, , সব বাদ দিয়ে একমাস সময় নিয়া শুধু লিখুন এজন্য যত খাতা লাগে লাগুক,, , অন্য সব পড়া বাদ দিন এক মাসের জন্য,, কি হবে এত পরে,,  , সার ত খাতা দেখেই বুঝে ফেলবে এই ছেলেটা একদম বাদ,, , কোন সময়ের জন্যও আপনি লেখাকে বাজে করবেন না,, আপনি এখন পাকা বাশ তাই একটু টাস টাস করবেই,, ,

3103 views Answered

হাতের লেখা সুন্দর করার কিছু সহজ উপায়:- • লেখার স্টাইল বা ধরণ (যেমন, সোজা খাড়া বা বাঁকা/কাত) যে রকমই হোক না কেন, অক্ষরগুলোর আকার ও আকৃতি একই রকম হতে হবে। অক্ষর ছোট-বড় বা মোটা-চিকন করা যাবে না। • এমন কিছু অক্ষর আছে যেগুলো সঠিকভাবে লিখতে পারলে অন্য অনেক অক্ষরও ভালোভাবে লেখা যায়। যেমন, ‘ব’ সুন্দর করে লিখতে পারলে আরো লেখা যায় ‘ক’ ‘র’ ‘ধ’ ‘ঝ’ বা ‘ঋ’। • শব্দ লেখার ক্ষত্রে, অক্ষরগুলোর মধ্যে কম কিন্তু সমান দূরত্ব রাখতে হবে। প্রতিটি শব্দের মধ্যে কমপক্ষে একটি অক্ষরের পরিমাণ দূরত্ব থাকতে হবে। • অবশ্যই লাইন সোজা হতে হবে। লাইন সোজা করতে শুরুতে দাগ টানা খাতায় লেখা চর্চা করা যেতে পারে।

3103 views Answered

Related Questions

হাতের লেখা?
4 Answers 2925 Views

Next steps