আমি খুব কবলো সুন্দর হওয়ার টিপস.?
2 Answers
https://youtu.be/FIzhmQ0sQV8
প্রকৃতিতে পাওয়া এমন অনেক উপাদান আছে যা ত্বককে ফর্সা করতে বিশেষ ভূমিকা রাখে। এগুলো ত্বকের জন্য সহনীয়, তাই কোনো পার্শ্ব- প্রতিক্রিয়ার ঝুঁকি নেই। যেমন- ১. ডাবের পানি ডাব বা নারিকেল ত্বকের জন্য অনেক উপকারী। এটি ত্বকের হারিয়ে যাওয়া উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করে। ত্বকের কালো দাগও দূর করতে ডাবের পানি কার্যকর। এজন্য ডাবের পানির পেস্ট তৈরি করুন। উপকরণ ১ টেবিল চামচ ডাবের পানি অথবা নারিকেলের দুধ, বেসন ১-২ চা-চামচ। পদ্ধতি শুধু ডাবের পানি দিয়ে মুখ ধোয়াও অনেক উপকারী। এছাড়া পেস্ট তৈরি করতে ডাবের পানির সাথে বেসন মিশিয়ে নিন। এভাবে প্রতিদিন মুখে মেখে ব্যবহার করুন, ফলাফল পাবেন। ২. কাঁচা হলুদ কাঁচা হলুদ ত্বক’কে উজ্জ্বল করতে সবচেয়ে কার্যকরী উপাদান। হলুদ বাটা ত্বকে মেখে অথবা কাঁচা হলুদ দুধের সাথে মিশিয়ে খেলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে। উপকরণ ১০ গ্রাম কাঁচা হলুদ, ৪-৫ চা- চামচ মধু এবং গরম দুধ। পদ্ধতি প্রতিদিন এক গ্লাস গরম দুধের সাথে আধ চা-চামচ কাঁচা হলুদ বাটা ভালোভাবে মিশিয়ে পান করুন। যদি এভাবে পান করতে কষ্ট হয়, সাথে মধু মিশিয়ে নিন। নিয়মিত সর্বোচ্চ ১ সপ্তাহ পান করলেই ফলাফল দেখে আশ্চর্য হবেন। ৩. ডিমের কুসুম ডিমের কুসুম ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা আগের চেয়ে অনেক বৃদ্ধি পায়। উপকরণ মুসুর ডালের গুঁড়ো, ডিমের হলুদ অংশ, সামান্য লেবুর রস। পদ্ধতি মুসুর ডালের গুঁড়োর সাথে ডিমের হলুদ অংশ মিশিয়ে এই মিশ্রণটি রোদে তাপে ভালোভাবে শুকিয়ে পাত্রে সংরক্ষণ করুন। ব্যবহারের সময় এর সাথে সামন্য লেবুর রস মিশিয়ে ব্যবহার করুন। প্রতি রাতে ঘুমানোর আগে মুখে লাগিয়ে ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন। ৪. টকদই ত্বক ফর্সা করতে টক দই ব্যবহার করুন। এটি আপনার ত্বককে উজ্জ্বল করতে বিশেষ ভূমিকা রাখে। টক দইয়ের প্যাক তৈরি করুন ঘরেই, কোনো ঝামেলা ছাড়া। উপকরণ ২ টেবিল চামচ টক দই ও ২-৩ চা-চামচ মধু। পদ্ধতি টক দইটি মধুর সাথে ভালোভাবে মেশান। এরপর চেহারা পানি দিয়ে ধুয়ে মিশ্রণটি মুখে মাখুন। কিছু সময় পর ধুয়ে ফেলুন। তাহলে সহজে ঘরে বসে উজ্জ্বল হওয়ার যাদুমন্ত্র পেয়ে গেলেন। এবার বাজারের কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহার বাদ দিন। প্রাকৃতিক ভাবে সুন্দর হোন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy