আচ্ছা অনেকে বলে,* লেখাপড়া করে কতটুকু লাভলেখা পড়ায় অনেক খরচ।তার থেকে কিছু একটা করলেই ভালো।*আমারও হঠাত এমন প্রশ্ন জাগে।কী করব?
5 Answers
বর্তমানে লেখাপড়ার বিকল্প কিছু নেই। আপনি লেখাপড়া করা ছাড়া জীবনে ভালো ভাবে প্রতিষ্ঠিত হতে পারবেন না। জীবনকে সুন্দর সাফল্যময় করতে হলে অবশ্যই আপনাকে লেখাপড়া করতে হবে। সমাজে কেউ ভালো কিছু করলে অন্যের হিংসা হয়। কারণ তাঁরা অন্যের মঙ্গল চায় না। যারা অন্যের অমঙ্গল কামনা করে। তারা নিজেদের অমঙ্গল ডেকে আনে। মানুষের কথায় আপনি কান দিবেন না। আর বর্তমানে আপনি একজন ছাত্র। লেখাপড়া এখনো শেষ করেননি। এই অবস্থায় আপনার পক্ষে ভালো কিছু করা অসম্ভব। আপনি আপনার জীবনটাকে সুন্দর সাফল্য মন্ডিত করতে চাইলে লেখাপড়া করুন। লেখাপড়া করা থাকলে অবশ্যই যে কোন ভালো একটা চাকরী করতে পারবেন। আর বর্তমানে সব সরকারী চাকুরীতে ঘুষ দেওয়া লাগে না। লেখাপড়া করলে আপনার জীবনটা অনেক সুন্দর হবে। কথায় আছে- শিক্ষাই জাতির মেরুদন্ড।
কোন ব্যক্তির স্বপ্ন বা লক্ষ্য যদি না থাকে তাহলে আপনার মতো প্রশ্ন করবে এটা স্বাভাবিক। আপনি যদি ডিসি,TNO,UNO,বিশেষজ্ঞ ডাক্তার,ইঞ্জিনিয়ার,শিক্ষক হতে চান বা হওয়ার স্বপ্ন থাকে তবে লেখাপড়া ছাড়া উপায় নেই।এখন যদি গামেন্টস বা বিভিন্ন কম্পানীর চাকরী করতে চান তবুও SSC/HSC পাশ লাগে। এছাড়া এখন দেখা যায় ছেলের ধনসম্পত্তি থাকলেও যদি লেখাপড়া না থাকে তবে তাকে মেয়েই দিতে চায়না। **আর একটা অনার্স পাশ মেয়ে কোন মূর্খ ছেলেকে গ্রহন করতে চাইবে না। **এখন ব্যবসা ক্ষেত্রে টাকা পয়সা হিসাব,পন্যের নাম ইত্যাদিতেও লেখাপড়া লাগে। *যখন বাবা হবেন ছেলেমেয়েক পড়াতে গেলেও এটা লাগে***যেহেতু এটা সর্বজনীন তাই এটাকে এড়িয়ে যাবেন কোন পথে? *লেখাপড়া না থাকলেও চলবে তখনি যখন আপনার কয়েক কোটি টাকার সম্পদ থাকবে। তখন দেখবেন শিক্ষিতরাই আপনাকে স্যার বলে ডাকবে..যেমন ইঞ্জিন বিষয়ক কারখানার মালিক যদি মূর্খও হয় তবে সেখানকার ইঞ্জিনিয়াররা সেই মূর্খকেও স্যার বলবে*এক্ষেত্রে ব্যপারটা আলাদা আশাকরি বিষয়টা বুঝেছেন
লেখা পড়া করে কী লাভ ? লেখাপড়া করে আপনি শুধু ভালো চাকরিই পাবেন না ,আপনি হয়ে উঠবেন সফল মানুষ।যারা অশিক্ষিত তারা পৃথিবীর বোঝা।যদি আপনি লেখাপড়া করেন তাহলে আপনি পৃথিবীতে মাথা উঁচু করে বাঁচতে পারবেন।আপনার জ্ঞান বৃদ্ধি পাবে।আপনি এর-ওর থেকে বেশি জানেন এজন্য আপনি গর্ব করতে পারবেন।আপনি পৃথিবীকে এগিয়ে নিয়ে যেতে পারবেন।আর লেখা পড়া না করলে ? ঐ যে বললাম অশিক্ষিতরা হচ্ছে পৃথিবীর বোঝা।আপনিও পৃথিবীর বোঝা হয়ে যাবেন।আপনি পৃথিবীতে মাথা উঁচু করে বাঁচতে পারবেন না।এর-ওর থেকে অপনি কম জানবেন।এটা আপনার জন্য লজ্জাজনক বিষয়।আপনার জন্যই পৃথিবী এগোবে না।আপনি প্রশ্নতে বলেছেন ভালো কিছু করলেই তো হয়।অশিক্ষিত হয়ে আপনি ভালো ব্যাবসা করে ভালো টাকা কামাতে পারবেন।কিন্তু আপনার মন নাদানই থাকবে।দুনিয়ার কত জিনিস আপনি জানবেন না।বেশি টাকা কামায়ে লাভ নেই যদি আপনি শিক্ষিত না হন।আপনি পৃথিবীর সেবা করতে পারবেন না।মনে রাখবেন লেখাপড়ার মূল উদ্দেশ্য কখনই টাকা কামানা ছিল না, থাকবে না।লেখাপড়ার মূল উদ্দেশ্য সবসময় জ্ঞানার্জন।তবে শুধু পড়া লেখা করলেই হবে না করতে হবে আরও ক্রিয়েটিভ কাজ।আশা করি বুঝতে পেরেছেন।
আপনি খুবই গুরুত্ব পূর্ণ বিষয় সম্পর্কে জানতে চেয়েছেন। প্রথাগত পড়ালেখার আসলেই কোন মূল্য নেই। মূল্য আছে দক্ষতার। আপনি যদি এমন একটি বিষয় বেছে নিতে পারেন যেটি আপনাকে দক্ষতা অর্জন করতে সহায়তা করবে তাহলেই সেটা আপনার জন্য ভাল হবে। যেমন পলিটেকনিক থেকে পাশ করে আপনি দক্ষতা অর্জন করবেন প্রথাগত শিক্ষা নয়। প্রথাগত শিক্ষা আসলে শুধু আবেদন করার যোগ্যতা অর্জন করা। কিন্তু আপনি যদি কোন চাকরির আবেদন করার যোগ্যতা না অর্জন করেন তাহলে আপনি প্রথমেই বাদ পড়লেন। কাজেই আপনি যদি টেকনিক্যাল কোন বিষয়ে পড়ালেখারত থেকে থাকেন খুবই ভাল, না হলে অন্তত যোগ্যতা অর্জনের জন্যে হলেও পড়ালেখা চালিয়ে যান। সাথে সাথে চেষ্টা করুন ইংরেজিতে দক্ষতা অর্জন করতে। আপনার উজ্জ্বল ভবিষ্যত কামনা করছি।
প্রথমে এটা হিসাব করুন যে, ক্লাস ওয়ান থেকে মাষ্টার্স পর্যন্ত পড়ালেখার পেছনে কত টাকা খরচ হবে । তারপর যদি বিসিএসের মাধ্যমে একটা ভালো চাকরি পান, তাহলে বাকি জীবনে কত টাকা আয় করবেন সেটাও একবার হিসাব করুন । যেমনঃ বেতন, সুবিধাদি, বোনাস, পেনশন । আশা করি বুঝতে পারবেন । তাছাড়া জ্ঞান/শিক্ষা অর্জন করলে যেই সম্মান টা পাবেন তার দাম কে দিবে ! ভালো পড়ালেখা করে ভালো চাকরি পেলে যোগ্য পাত্রীও পাবেন । আর আপনার পড়ালেখার খরচ দিবে সাধারণত আপনার বাবা । এটাই নিয়ম । আপনার বাবাকে দিয়েছিলেন আপনার দাদা । কিন্তু চাকরি পেলে যেই অর্থগুলো পাবেন, তার অধিকাংশই থাকবে আপনা । আশা করি পড়ালেখার মূল্য বুঝতে পেরেছেন । সত্যি কথা বলতে পড়ালেখা অমূল্য ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy