2 Answers
লেখাপড়া করে কি লাভ!
এরকম প্রশ্ন তোলাটা আসলে আশ্চর্য। কারণ যারা প্রকৃত লেখা পড়া করে তারা কখনো কোথাও পিছিয়ে থাকে না। অশিক্ষিতদের থেকে একটু হলেও আলাদা পার্ফর্মেন্স আছে। অশিক্ষিতরা যা করতে পারে শিক্ষিতদের জন্য আরও বেশি করা সম্ভব হয়।
আপনি হয়ত ভাবতেছেন যে আপনার এলাকায় যারা লেখাপড়া করেনি তারাই নেতা আর যারা লেখাপড়া করেছে তারা নেতা হতে পারে নি। আসলে সেটা আপনার ভুল ধারণা। আর এটাও আপনার ভুল যে সামান্য এতটুকুর জন্য আপনি শিক্ষিতদেরকে মুল্যহীন করলেন। সেটা কিন্তু ঠিক না।
নেতৃত্ব দেওয়ার ব্যাপারটা একদম ভিন্ন। নেতৃত্ব দেওয়ার জন্য কতগুলো এক্সট্রা পারফর্মেন্স এর দরকার হয়। আর এইই সমস্ত পারফর্মেন্স যাদের মাঝে আছে তারাই সাধারণত নেতৃত্বাধীন থাকেন। হয়ত আপনার গ্রাম/এলাকায় বিশেষ পারফর্মেন্স ওয়ালা মানুষ শিক্ষিতদের মাঝে নাই বা থাকলেও তারা কোনো ভুমিকা রাখেনি যার কারণে মানুষ তাদের মেধার ব্যাপারে অবগত না। অপরদিক এ যারা অশিক্ষিত তাদের মাঝে এরকম পারফর্মেন্স হয়ত আছে, তারা হয়ত সব সময় একটিভ থাকে।
আর দুর্ঘটনার কথা বলতেছেন! এটা পুরোটাই ভিন্ন একটা ব্যাপার। সব শিক্ষিতরা দুর্ঘটনা র কবলে পড়েনা।
যাই হোক, কোনো কিছু পরিচালনা করার ক্ষমতা আছে যার হোক সে অক্ষরজ্ঞানহীন, তাতে কোনো যায়-আসে না। আমার দৃষ্টিতে তারাও কোনো এক সাইটে শিক্ষিত। অক্ষরজ্ঞান নাই বলে অশিক্ষিত বলে উড়িয়ে দেওয়া যাবে না।
লেখা-পড়া শেখার লাভ আসলে এতই বেশি যে সেগুলো আপবাকে বোঝাতে গেলে আমার নিজের আর লেখাপড়া করা হবে না। সারাজীবন শুধু আপনাকে বোঝাতেই হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy