2 Answers
কিয়ামতের বড় বড় আলামতের সংখ্যা হলো মোট ৭টি, যেগুলো পবিত্র কোরান ও হাদিস দ্বারা প্রমাণিত। এগুলো সংঘটিত হওয়ার পরই কিয়ামত আরম্ভ হয়ে যাবে। প্রথম আলামত হলো : ইমাম মেহেদী (আ.) এর আত্মপ্রকাশ যিনি একচ্ছত্র খলিফা হবেন এবং পৃথিবীর সব মানুষকে ইসলামের অধীনে আনায়ন করত ইসলামের বিজয় পতাকা উড্ডয়ন করবেন। দ্বিতীয় : দাজ্জালের বহিঃপ্রকাশ। এটা তখন ঈমানদারদের জন্য এক চরম পরীক্ষা হবে। তৃতীয় : হজরত ঈসার (আ.) (৪র্থ আসমান থেকে) অবতরণ, যিনি ইমাম মেহেদী (আ.) কে সাহায্য এবং দাজ্জালকে হত্যা করার জন্য অবতরণ করবেন। চতুর্থ : ইয়াজুজ ও মাজুজের বহিঃপ্রকাশ। পঞ্চম : দাব্বাতুল আরবদের বহিঃপ্রকাশ। ষষ্ঠ আলামত : আদন গহ্বর হতে অগ্নিকুণ্ড বের হওয়া যা মানুষকে হাশর ময়দানের দিকে একত্রিত করবে। সপ্তম আলামত : পশ্চিমাকাশ হতে সূর্যোদয়, এ সময় তওবার সুযোগ বন্ধ হয়ে যাবে। এছাড়া ওই সময় তিনটি ভূমিধস সংঘটিত হবে। একটি পৃথিবীর পূর্ব দিগন্তে, দ্বিতীয়টি পশ্চিম দিগন্তে ও তৃতীয়টি আরব উপদ্বীপে। হাদিস শরিফে কিয়ামতের ছোট ছোট বহু আলামতের কথা বর্ণনা করা হয়েছে। যেমন হজরত আনাস (রা.) হতে বর্ণিত তিনি বলেন, আমি হজরত রাসুল পাক (সা.)-কে বলতে শুনেছি যে, কিয়ামতের নিদর্শনাবলির কতগুলো হচ্ছে- হাককানি আলেমগণের ইন্তেকালের দরুন ইলমে দীন দুনিয়া হতে ওঠায়ে নেয়া হবে। মূর্খতা, ব্যভিচার ও মদ্যপান বৃদ্ধি পাবে, পুরুষ লোকের সংখ্যা কমে যাবে, স্ত্রী লোকের সংখ্যা বৃদ্ধি পাবে, এমনকি পঞ্চাশ জন মহিলার পরিচালক হবে একজন পুরুষ (বোখারি ও মুসলিম শরিফ)। তথ্যসূত্র→https://www.priyo.com/articles/কিয়ামতের-বড়-বড়-৭টি-আলামত-কি-কি
কিয়ামতের বড় আলামতঃ রাসুসূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ কিয়ামত ততক্ষণ কায়েম হবে না, যতক্ষণ না তার পূর্বে দশটি আলামত প্রকাশ পায়। তা হলোঃ ১। সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। ২। দাববাতুল আরদ বের হবে। দাব্বাতুল আরদ হচ্ছে ভূমিগর্ভ থেকে বেরিয়ে আসা এক প্রাণী যে মানুষের সাথে কথা বলবে। ৩। ইয়াজুজ মাজুজ এর আগমন। ৪। দাজ্জাল এর আগমন। ৫। ঈসা ইবনে মারইয়াম আসমান থেকে অবতরণ করবে। ৬। ধোঁয়া প্রকাশ পাবে। যা পৃথিবী ঢেকে ফেলবে। ৭। তিনটি স্থান ধসে যাবে-পশ্চিমে। ৮। পূর্বে। ৯। আরব উপদ্বীপ তথা জাযীরাতুল আরবে। ১০। সবশেষে ইয়ামনের আদন প্রান্তর হতে আগুন বের হবে, যা লোকদের সিরিয়ার 'মাহশার' নামক স্থানের দিকে তাড়িয়ে নিয়ে যাবে। (সূনান আবু দাউদ, হাদিস নম্বরঃ ৪২৬০) হাদিসের মানঃ সহিহ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy