ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা এবং সমাজ কল্যাণের মধ্যে কোনটাতে অনার্স করলে চাকরী পাওয়ার ক্ষেত্রে সুবিধা হবে?
2 Answers
বাংলায় অনার্স করলে ব্যাংকার ও বিসিএস ক্যাডার হওয়া যায়। আবার সমাজকল্যাণ পড়লেও ব্যাংকার ও বিসিএস ক্যাডার হওয়া যায়। এইদিক বিবেচনা করলে বাংলা ও সমাজকল্যাণ দুটোই সমান। আবার,অাপনি যদি শিক্ষকতা পেশায় আসতে চান তাহলে বাংলায় অনার্স করলে ভাল হবে। কারণ প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সবাইকে বাধ্যতামূলক বাংলা পড়তে হয়। তাই বাংলায় শিক্ষক নিয়োগ বেশি হয়। অন্যদিক সমাজকল্যাণ শুধু কলেজ ও গুটিকয়েক বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। তাই সমাজকল্যাণে শিক্ষক নিয়োগ হয় কম। আপনি যদি সমাজকল্যাণ মন্ত্রণালয়,সমাজকল্যাণ অধিদফতর এবং বেসরকারি এনজিএতে (NGO) চাকুরি করতে চান তাহলে সমাজকল্যাণ নিয়ে অনার্স করলে বেশি অগ্রাধিকার পাবেন। তবে আমি মনে করি বাংলায় অনার্স করাটাই ভাল হবে। এটা আমার ব্যক্তিগত অভিমত। তবে আসল সিদ্ধান্ত অাপনার হাতে।
বাংলাদেশের প্রেক্ষাপটে যে কোন বিষয় নিয়ে অনার্স করলে মোটামুটি প্রায় সব ধরনের চাকুরীর পরীক্ষায় অংশগ্রহণ করা যায়। যেমন আপনি যদি ব্যাংকে চাকরি করতে চান, সে ক্ষেত্রে দুটি বিষয়ের শিক্ষার্থীরাই আবেদন করতে পারবে আবার অপরদিকে বাংলাদেশ সিভিল সার্ভিস এ যদি জয়েন করতে চান সে ক্ষেত্রে বিসিএস পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন দুটি সাবজেক্ট থেকেই। কিন্তু একটা ক্ষেত্রে বাংলা কিছুটা এগিয়ে থাকে যেমন ধরেন ,আপনি যদি বিসিএস পরীক্ষা দেন সেই পরীক্ষাতে প্রিলিমিনারি কিংবা লিখিত উভয় পরীক্ষাতেই বাংলা বিষয়ে প্রশ্ন থাকে। একই কথা ব্যাংকের পরীক্ষা গুলোতেও প্রযোজ্য। আপনি যদি বাংলা নিয়ে অনার্স করেন সে ক্ষেত্রে অন্যান্য প্রার্থী থেকে অবশ্যই বাংলার জন্য এগিয়ে থাকবেন অর্থাৎ বাংলা বিষয় ভালো পরীক্ষা দিতে পারবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy