2 Answers
তিনি বলেন , রাসুল ( সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম ) যখন পায়খানায় প্রবেশ করার ইচ্ছা করতেন , তখন বলতেন , ‘ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসী ওয়াল খাবাইস’ (হে আল্লাহ্ ! আমি তোমার নিকট খবিস জ্বিন নরনারীর অনিষ্ট হতে আশ্রয় কামনা করছি) । ( বুখারী ৬৩২২ , মুসলিম ৩৫৭)
۞ পায়খানায় যাওয়ার আগে প্রথমে তিনটি কুলুখ সাথে নেওয়া। ۞ দোয়া পড়ে প্রবেশ করা। ۞ বাম পা দিয়ে প্রবেশ করা। ۞ পায়খানায় যাওয়া সময় কোরআনের আয়াত হাদিসের কিছু অংশ সাথে না নেওয়া। ۞ প্রস্রাব পায়খানারত অবস্থায় কিবলা মুখী হয়ে না বসা। ۞ লজ্জাস্থানকে ডান হাতে স্পর্শ না করা বরং বাম হাত দ্বারা পরিষ্কার করা। ۞ কোন প্রস্রাবের ছিটা যেন শরীওে না পড়ে সে ব্যাপারে অতি সতর্ক থাকা। ۞ দাড়িয়ে প্রস্রাব পায়খানা না কারা। ۞ বাম পায়ে বের হওয়া বাহির হওয়ার সময় পড়ার দোয়া পড়া।