5 Answers
যেসব শব্দ কোনো শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে, সেসব শব্দগুলোকে ঐ শব্দের বিপরীত শব্দ বলে। অর্থাৎ কোনো শব্দের বিপরীত শব্দ এক বা একাধিক হতে পারে। নিচের বিপরীত শব্দ ও উদাহরণগুলো লক্ষ করুন:
১। জয়➡পরাজয়। যেমন-বাংলাদেশের জয় হয়েছে, ভারতের পরাজয় হয়েছে।
২। পরাজয়➡বিজয়। যেমন-ভারতের পরাজয় হয়েছে, বাংলাদেশের বিজয় হয়েছে।
৩। জিত➡পরাজিত। যেমন-বাংলাদেশ জিতেছে, ভারত পরাজিত হয়েছে।
৪। হার➡জিত। যেমন-ভারত হেরেছে, বাংলাদেশ জিতেছে।
৫। জয়➡হার। যেমন-বাংলাদেশের জয় হয়েছে, ভারত হেরেছে।
৬। বিজিত➡পরাজিত। যেমন-বাংলাদেশ বিজিত দল, ভারত পরাজিত দল।
৭। জয়ী➡পরাজয়ী। যেমন-বাংলাদেশ জয়ী, ভারত পরাজয়ী।
সুতরাং, জিত শব্দের বিপরীত শব্দ হচ্ছে পরাজিত, পরাজয়, হার। আর জিত শব্দের সমার্থক শব্দ হচ্ছে বিজিত, জয়, বিজয়।
সূত্র: বাংলা ডিকশনারী।
3157 views
Answered