3 Answers
প্রিয় স্যার, আপনার A / c সংশোধিত চার্জের সাথে সাধারণ গ্রাহকের নামকরণ করা হবে 15 Oct-2018 থেকে । (আপনার মেসেজের বাংলা অর্থ । ) এটা খুব জেনারেল ও কমন একটা মেসেজ এটা নিয়ে উদ্বিগ্ন হবার কিছু নেই ।
এই মেসেজ আমিও পেয়েছি। আমি মেসেজের অর্থ জানি। কিন্তু কেন এমন করা হয়েছে তা সম্পর্কে একজন এজেন্ট এর মাধ্যমে জানতে পারলাম যে, আসলে বিষয়টা এদের রুল গুলো আপডেট করে অনেকটা বিকাশের মত করেছে পাবলিকের সুবিধার জন্য। যেমন আগে রেজিঃ করার সময় ইনকামিং ফ্রি সেট না করলে টাকা আসলেই চার্জ কেটে নিত। কিন্তু এটা এখন তুলে দেয়া হয়েছে। এমনি কিছু সুযোগ দেয়া হয়েছে।
রকেট এর বিজ্ঞপ্তিঃ তথা নতুন নিয়ম চালু করেছে। এতদ্বারা রকেটের সম্মানিত গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গ্রাহকদের সুবিধার কথা বিবেচনা করে আগামী ১৫ই অক্টোবর, ২০১৮ ইং থেকে জেনারেল কনজ্যুমার ক্যাশ ইন ফ্রি (General Consumer Cash In Free) এবং জেনারেল কনজ্যুমার এটিএম ফ্রি (General Consumer ATM Free) একাউন্টগুলো জেনারেল কনজ্যুমার (General Consumer) হিসেবে গণ্য হবে। জেনারেল কনজ্যুমার (General Consumer) একাউন্টে যেকোন এজেন্ট, ফাস্ট ট্র্যাক/ATM এবং ডাচ–বাংলা ব্যাংকের ব্রাঞ্চ থেকে ক্যাশ ইন এর ক্ষেত্রে কোন চার্জ প্রযোজ্য হবেনা। তবে যেকোন এজেন্ট, ফাস্ট ট্র্যাক/ ATM এবং ডাচ–বাংলা ব্যাংকের ব্রাঞ্চ থেকে ক্যাশ আউট এর ক্ষেত্রে ১.৮% হারে চার্জ প্রযোজ্য হবে। উল্লেখ্য যে, বর্তমানে এটিএম ফ্রি গ্রাহকগণ তাদের একাউন্ট পরিবর্তনের সময় সর্বশেষ ব্যালেন্সের উপর ১.৮% হারে ক্যাশ ইনসেন্টিভ পাবেন, যাতে পরবর্তীতে ওই টাকা এজেন্ট, ফাস্ট ট্র্যাক/ATM বা ব্যাংক শাখা থেকে ক্যাশ আউট করার সময় এই ক্যাশ ইনসেন্টিভ থেকে নবনির্ধারিত ফি প্রদান করতে পারেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy