ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাচ্ছি?

আমার নাম শাহ আলম। ওর নাম রুমা। আমার জন্ম তারিখ 09/03/1996 আর ওর 17/12/1997। আমাদের দুজনের সাংসারিক জীবন ব্যবস্থা কেমন হতে পারে জানতে চাচ্ছি।


একজন  আল্লাহ ওয়ালা ব্যাক্তির পরামর্শ একান্ত কামনা করছি?

3082 views

6 Answers

আমি আল্লাহওয়ালা নই৷ কিন্তু এতটুকু জানি ভবিষ্যতের খবর আল্লাহ ব্যতীত কেউ জানেন না৷ এতটুকু বলা যায়, শরীয়তের বিধান মেনে চলবেন, সুখে থাকবেন ইনশাআল্লাহ৷

3082 views Answered

দুঃখিত, এটা আগেই জানার কোনো সিস্টেম নাই। তবে বর্তমানে যে প্রথা চালু আছে বা হাত দেখা, রাশি দেখা, রেখা দেখা এরকম যাবতীয় কার্যাবলী কে ইসলাম সাপোর্ট করে না। তাই বলা যায় যেহেতু আপনি  প্রশ্নটি ধর্ম বিভাগের উপবিভাগে করেছেন সেহেতু বলা যায় এমন কোনো সিস্টেম নাই যেটার মাধ্যমে আপনাদের সাংসারিক  জীবন ব্যবস্থা কেমন হবে তা জানা যায়! তবে ধর্মীয় নীতিমালা মেনে জীবন যাপন আল্লাহ চাহেতো অবশ্যই শান্তিদান করবে আপনাদের উপর। ইনশাআল্লাহ!!! 

3082 views Answered

নাম-জন্ম তারিখ বা অন্য কিছু দ্বারা কারো কাছে ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাওয়া এবং তা বিশ্বাস করা বৈধ নয়৷ অতএব এর থেকে বেচে থাকা আবশ্যক৷

3082 views Answered

ভাই আমি যতদুর জানি কোন আল্লাহ্ ওয়ালা ব্যক্তি আপনাকে আপনাদের দুজনের ভবিষ্যত সম্পর্কে বলবেনা।কারণ মানুষের পক্ষে তা অসম্ভব। একমাত্র আল্লাহ্ জানেন আমাদের ভবিষ্যত।আপনি আল্লাহর ও রাসূলের রাস্তায় চলুন,আপনার ভবিষ্যত ভাল হবে।

3082 views Answered
এটা নির্ভর করে আপনাদের মন মানসিকতার উপর । একে উপরের উপর প্রবল বিশ্বাস থাকলে আপনারা অবশ্যই সুখী হবেন ।ধন্যবাদ
3082 views Answered

যারা ভাগ্য-ভবিষ্যৎ তথা অজানা ও গায়েবী বিষয়ের খবর বলে, তাদের নিকট এসে ঐ শ্রেণীর কিছু জিজ্ঞাসা করা বৈধ নয়। যখন আল্লাহ তাআলা কাউকে সৃষ্টি করেন তখন তিনি তাদের ভবিষ্যৎ কর্ম সম্পর্কে অধিক জ্ঞাত। তিনি কারো অমঙ্গল চান না। আল্লাহ বলেন, তোমার যা কিছু মঙ্গল হয় তা আল্লাহর তরফ থেকে আসে, কিন্তু তোমার যা কিছু অমঙ্গল হয় তা তোমার নিজের কারণে। (সূরা নিসাঃ ৭৯) কোন কিছু প্রকৃতপক্ষে অমঙ্গলময় নয়। তবে বিশেষ কিছু গুণাগুণের ভিত্তিতে কোন কোন ব্যক্তির জন্য কষ্ট ও দুঃখের কারণ হয়ে দাঁড়ায় বলে তাকে অমঙ্গলময় বোধ করা হয়। যেমন, স্বামীর অবাধ্য স্ত্রী। আপনারা সৎভাবে বসবাস করুন ভবিষ্যৎ এমনিতেই ভাল হবে।

3082 views Answered

Next steps