পাঞ্জাবি-টুপি পরায়, দাড়ি রাখার ফলে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হচ্ছি আমার করনীয় সম্পর্কে জানতে চাচ্ছি?

আমি বাইরে পড়াশোনা করি, আগে থেকেই নামাজ-কালাম পড়তাম, 2 মাস হল দাড়ি রেখেছি টুপি পাঞ্জাবি সবসময় পড়তেছি, নবীর সুন্নত তরিকায় চলতে চেষ্টা করতেছি, ঈদ করতে বাসার আশাতে বিভিন্নজন বিভিন্নভাবে প্রশ্ন করতেসে আমি তাবলীগ করি কিনা আমি জামাত করি কিনা আমি শিবির করি কিনা, হঠাৎ আমার এরকম চেঞ্জ কেন, আমার বাবা মাও বুঝতে চাইতেছে না, তারা অবশ্য নামাজ কালাম পরে, কিন্তু হঠাৎ করে আমার এই পরিবর্তন তারা মেনে নিতে পারছে না, এখন আমার কি করা উচিত? আমি কি আমার আগের অবস্থায় ফিরে যাব, হাদিস কোরআনের আলোকে বিস্তারিত ব্যাখ্যা দিলে মনের মধ্যে সান্তনা পেতাম এবং উপকৃত হতাম।
2628 views

2 Answers

"যে কেউ পরকালের ফসল কামনা করে, আমি তার জন্য সেই ফসল বাড়িয়ে দেই| আর যে ইহকালের ফসল কামনা করে, আমি তাকে তার কিছু দিয়ে দেই এবং পরকালে তার কোন অংশ থাকবে না|" (#সূরা_আশুরা আয়াত নং ২০) আপনিতো আল্লাহর রাস্তায় হেটে চলেছেন, আপনার যদি ঈমান মজবুত থাকে অবশ্যই থামবেন না, আল্লাহ বলেছেন,"হে প্রশান্ত মন, তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে যাও সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে| অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও| এবং আমার জান্নাতে প্রবেশ কর|"(#সূরা_আল_ফজর) ভয় কী তবে, আপনিতো জানেন, আপনি সঠিক রাস্তায় আছেন

2628 views Answered

সুপ্রিয়া ভাইয়া ! আমি আপনাকে একটি প্রশ্ন করবো। আপনার এ পরিবর্তনে আপনার সৃষ্টিকর্তা সন্তুষ্ট আর আপনার পরিবার অসন্তুষ্ট। এখন আপনিই বলুন আপনি কার সন্তুষ্টি মেনে নিবেন ? আপনার পরিবারের সন্তুষ্টি না আপনার স্রষ্টার সন্তুষ্টি ? এমন প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি তাদের প্রশ্নের কোন পাত্তা দিয়েছেন ? দেখুন আপনার কবরে আপনিই যাবেন। যারা আজ আপনার ব্যাপারে প্রশ্ন তুলছে তাদের কেউ আপনার কবরে যাবে না। এবং সে কবরেও কিন্তু কিছু প্রশ্নের সম্মুখীন হতে হবে। আজ আপনি আপনার পরিবারের সদস্যদের প্রশ্নের কারণে যদি আগের জীবনে ফিরে যান তাহলে কবরের প্রশ্নোত্তরে আপনি আটকে যাবেন। আর যদি অটল থাকেন তাহলে সেখানে পার পেয়ে যাবেন। দেখুন, এগুলো মূলত পরীক্ষা। এ পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে। এ পরীক্ষায় আপনি হেরে গেলে চরমভাবে হেরে গেলেন। তাই আপনাকে বিনীত অনুরোধ করবো, আপনি পাহাড়সম অটলত প্রদর্শন করুন। আল্লাহ আপনার সহায় হোন।

2628 views Answered

Related Questions

Next steps