3 Answers
গর্ভবতী নারীর জন্য শুধু কুরআন তিলাওয়াত করার অনুমতি আছে তা নয়; বরং তা উত্তম। তাতে গর্ভের সন্তানের উপর ভালো প্রভাব পড়ে।
গর্ভবতী মহিলাদের কুরআন পড়ার হুকুম রয়েছে। রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। (সহিহ বোখারি) তাছাড়া নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত। শুধু মাত্র নাপাক হলে স্পর্শ করে কুরআন তিলাওয়াত করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক বিশেষজ্ঞ সাহাবা ও তাবিঈনের মতে কোন লোক বিনা ওযুতে মুখস্থ কুরআন তিলাওয়াত করতে পারে। কিন্তু কুরআন স্পর্শ করে তিলাওয়াত করতে হলে ওযু করা প্রয়োজন। [বিস্তারিত জানতে আব্দুল কাদির জিলানী (রহঃ) এর মাতৃগর্ভের ঘটনা পড়ুন]
হুম পারবে। এবং তা সন্তানের জন্য অত্যান্ত উত্তম। ভ্রুন সৃষ্টির চার সপ্তাহ পর তাকে শ্রবণশক্তি দেওয়া হয়।গর্ভবতি মা যদি কোরআন তিলাওয়াত করে তাহলে তার গর্ভের সন্তান তা শুনতে পায়। ফলে নেককার সন্তান ভুমিষ্ট হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এবং সেই সন্তান কোনোদিন কোরানের বিরোধিতা করবে না।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy