আক্কেল দাতঁ উঠতে চাইছে ফলে চোয়ালে কামড় কি করব?

আমার উপরে দাত ১৬ টি কয়েকদিন আগে নিচে ডানে আক্কেল হল কি ব্যথা এখন আপাতত কোন সমস্যা নাই কিন্তু বামে আরেকটা দাতঁ আসবে বুঝতে পারছি দাতঁটির পজিশন ভালো কিন্তু চোয়ালে কামড় পড়ে কিভাবে দাতঁটা সুস্থভাবে উঠার পরিচর্যা করব। দয়াকরে ভালে পরামর্শ চাই বিষ্ময় আন্সার থেকে ।
2866 views

1 Answers

 অনেকের আক্কেল দাঁত ওঠে ঝক্কি-ঝামেলা ছাড়াই। কারো পুরোপুরি না উঠে আংশিকভাবে ওঠে। এ ক্ষেত্রে আংশিক গজানো আক্কেল দাঁতের চারপাশে জীবাণু সংক্রমণ ও প্রদাহ হতে পারে। আংশিক গজানো আক্কেল দাঁতের ওপরিভাগ মাড়ির একটি আবরণে ঢাকা থাকে। এটির নাম ‘অপারকুলাম’। এটির নিচে আটকে থাকে ডেন্টাল প্ল্যাক। সেখানে বিস্তার লাভ করে ব্যাকটেরিয়া। দেখা দেয় সংক্রমণ ও প্রদাহ। এ অবস্থার নাম ‘পেরিকরোনাইটিস’। এ সমস্যা দেখা দিলে আক্কেল দাঁতের ওপরিভাগের মাড়ি লাল হওয়া, ফুলে যাওয়া, কামড় দিলে ব্যথা হওয়া, দুর্গন্ধের সৃষ্টি হওয়া, কখনো পুঁজ বেরিয়ে আসা সমস্যা দেখা দিতে পারে। গুরুতর ক্ষেত্রে আশপাশের মাড়িতে, এমনকি চোয়ালে পুঁজ জমে যেতে পারে। এতে মুখ খুলতে অসুবিধা হতে পারে, জ্বর আসতে পারে, ফুলে যেতে পারে চোয়ালের নিচের গ্ল্যান্ড বা গ্রন্থি।


চিকিৎসা : সংক্রমণ ও প্রদাহ কমানোর জন্য অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ ও ব্যথানাশক ব্যবহার করতে হয়। লবণ মেশানো হালকা গরম পানি বা অ্যান্টিবায়োটিক মাউথওয়াশ দিয়ে কুলি করলে আরাম পাওয়া যেতে পারে। চিকিৎসা হিসেবে প্রথমেই আক্রান্ত দাঁতের এক্স-রে করে কীভাবে গজাচ্ছে, তা দেখা হয়। দাঁত যদি খাড়াভাবে গজাচ্ছে বলে মনে হয় এবং কোনো এক সময় পুরোপুরি গজিয়ে উঠবে বলে ধারণা পাওয়া যায়, তা হলে দাঁত তুলে ফেলার প্রয়োজন নেই। দাঁতের ওপরের ‘অপারকুলাম’ মাড়ি কেটে ফেললেই সমাধান হলো। ‘অপারকুলাম’ কেটে ফেলার পাশাপাশি ওপরের আক্কেল দাঁতের ওপরের অংশও কিছুটা চেঁছে ফেলার দরকার হয়। এতে চিবানোর সময় ওপরের আক্কেল দাঁত নিচের আক্কেল দাঁতের ‘অপারকুলাম’ মাড়িতে চাপ সৃষ্টি করে ব্যথার কারণ ঘটাতে না পারে।

কারো ক্ষেত্রে আক্কেল দাঁত খাড়াভাবে না গজিয়ে কোনাকুনিভাবে গজাতে পারে। এ ক্ষেত্রে দাঁতটি পাশের দাঁতের সঙ্গে এমনভাবে লেগে থাকতে পারে, যাতে পাশের দাঁত ব্রাশ করে পরিষ্কার রাখা কঠিন হয়। ফলে পাশের দাঁতে ডেন্টাল ক্যারিজ হওয়ার আশঙ্কা দেখা দেয়। কোনাকুনিভাবে গজানো আক্কেল দাঁত ফেলে দেওয়াই যুক্তিযুক্ত। কোনো কোনো ক্ষেত্রে আক্কেল দাঁত চোয়ালের ভেতর সমান্তরালভাবে শুয়ে থাকতে পারে। এ দাঁতের গজিয়ে ওঠার কোনো আশঙ্কা নেই। এটি যদি পাশের দাঁতের ক্ষতির কারণ না হয়, তা হলে না তুলে রেখে দিলে ক্ষতি নেই। তবে এ বিষয়ে সঠিক সিদ্ধান্ত জানার জন্য ওরাল সার্জনের সঙ্গে পরামর্শ নেওয়া দরকার।
                  """""বিস্ময়ের সাথে থাকুন"""""" 
ধন্যবাদ
2866 views Answered

Related Questions

Next steps