5 Answers
না হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ কেউ মেনে নিলে সর্বশেষ নিজেরা পালিয়ে বিয়ে করবেন এটাই সাভাবিক। কিন্তু তাতেও ইসলামী শরীয়ত অনুযায়ী বিবাহ সংঘটিত হবে না। কেননা উভয়ের মাঝে কুফু তথা সমতা বিধান না থাকলে অভিভাবকের সম্মতি ব্যতীত বিবাহ সহীহ হয় না। আর এসব ক্ষেত্রে গরীবের মেয়ে হলে একটা সুযোগ থাকে। কিন্তু গরীবের ছেলে হওয়াতে প্রেমে সফলতা পাওয়ার আশা ক্ষীণ।
প্রেম যে কারো সাথে করা যায়।তবে অবশ্যই দুটি মনের মিল থাকতে হবে।উক্ত ছেলে মেয়ের মাঝে যদি মনের মিল থাকে,তবে অবশ্যই সম্ভব হবে।
বেশিরভাগ ক্ষেত্রে ধনী ও গরিবের ভালোবাসা সফল হয়না ।তবে উভয়ের মধ্যে প্রকৃত ভালোবাসা থাকলে সফল হয় । সাধারণভাবে সংসারে যিনি উপার্জনক্ষম থাকেন অর্থাত্ ধনী সংসারে তার মতের আধিক্য থাকে । যার ফলে সংসারে বিশৃঙ্খলা বিরাজ করে ।একারণেই ধনী ও গরীবের মধ্যে প্রেম ভালোবাসা হয়না আবার হলেও তা সফল হয়না । ধন্যবাদ
এটা আসলে পারিপার্শ্বিক অবস্থা বা পরিস্থিতির উপর নির্ভর করতেছে।মেয়েটার পরিবার যদি ভাল মনের হয় তাহলে তারা আপনাকে মেনে নিতে পারে।কিন্তু বাস্তবে এমন খুব একটা হয় না।তাই আমার মতে এমন প্রেম সফল না হওয়ার সম্ভাবনাই বেশি।
গরিবের ছেলের সাথে বড়লোকের মেয়ের প্রেম সফল হবার সম্ভাবনা কম।এখানে প্রেম সফল হওয়া বলতে বিয়ে হওয়াকে বোঝানো হয়েছে।এই বিয়েগুলো সাধারণত পরিবারের অমতে পালিয়ে হয়ে থাকে।এই প্রেম মূলত আবেগের বশে হয়ে থাকে।এতে একধরণের মোহ কাজ করে থাকে।কিন্তু বিয়ের কিছুদিন পর যখন মেয়ের চাওয়া ও পাওয়ার মধ্যে তফাত অনুভব হয়।তখন সংসারে অশান্তি শুরু হয়।যার সমাপ্তি হয় বিচ্ছেদের মাধ্যমে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy