ভায়াগ্রা এর পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না?
4 Answers
নি:সন্দেহে পাশ্বপ্রতিক্রিয়া আছে কারণ এই ট্যাবলেট টা শুধুমাত্র ৫০ বছর পার হয়েছে যারা তাদের জন্য.....
সাধারণ ভাষায় বলতে গেলে ভায়াগ্রার মূল জটিলতা হলো হার্টে কোনো অসুখ থাকলে এবং এটি যদি এমনটি হয়ে থাকে যে জন্য শারীরিক কার্যক্রম পর্যন্ত বন্ধ করে দিতে হয়। এজন্য ভায়াগ্রা সেবনের পূর্বে অবশ্যই বিশেষজ্ঞ ফিজিশিয়ানের মাধ্যমে মেডিকেল ইতিহাস এবং সম্পূর্ণ শারীরিক পরীক্ষা- নিরীক্ষা করে নিতে হবে। হার্ট ফেইলিওর, হার্টএ্যমিটাক , স্ট্রোক বা মস্তিষ্কে রক্তক্ষণ, খুব বেশি মাত্রায় বা অল্প মাত্রার রক্তচাপ ইত্যাদি অবস্থায় ভায়াগ্রা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূূর্ণ। ফিজিশিয়ান পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে দেখবেন আপনার ইরেকশনে সমস্যা হওয়ার পেছনে মূল শারীরিক বা মনোগত কারণ কি এবং সে অনুযায়ী তিনি ঠিক করবেন আপনাকে সিলডেনাফিল সাইট্রেট দেবেন কি দেবেন না। ভায়াগ্রা সেবনজনিত আরেকটি মূল জটিলতা হলো আপনি এর সাথে অন্য আর কোনো ড্রাগ বা ওষুধ সেবন করছেন কিনা। নানা ধরনের ড্রাগের সাথে ভায়াগ্রার ইন্টারেকশন বা রাসায়নিক ক্রিয়া হতে পারে। এখন পর্যন্ত সব ধরনের ড্রাগের সাথে এর কি ধরনের ক্রিয়া পতিক্রিয়া হয় তা সম্পূর্ণভাবে জানা যায়নি। তবে নাইট্রেটস (জিহ্বার নিচে প্রয়োগযোগ্য গ্লিসারিন টাইনাইট্রেটস ট্যাবলেট, স্প্রে, ডাইনাইট্রেটস ইত্যাদির সঙ্গে) জাতীয় ওষুধের সঙ্গে ভায়াগ্রা সেবন সম্পূর্ণ নিষিদ্ধ।
ভায়াগ্রা সেবনে আপনি কিছুসময়ের জন্য সুখ লাভ করতে পারেন তবে এর পার্শ্বপ্রতিক্রিয়া আছে অনেক । এটা জীবনের জন্য অত্যন্ত ঝুকিপুর্ন । যাদের উচ্চরক্তচাপ , হার্টফেইলোর এছারা হার্টের রোগীদের জন্য অত্যন্ত ঝুকিপুর্ন । আমার মতে ক্ষনিকের সুখের জন্য পুরো জীবনকে হুমকির মুখে ফেলার কোনো মানেই হয় না । ধন্যবাদ
যারা বুকে ব্যথার জন্য তথা হৃদরোগের জন্য নাইট্রো গ্লিসারিন ব্যবহার করেন তাদের ক্ষেত্রে ভায়াগ্রা মারত্মক ক্ষতিকর। তাছাড়া ডায়াবেটিস বা দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপে ভুগছেন এমন রোগীরা সেবন করলে বিপদ ঘটতে পারে। তাই চিগিৎসকের পরামর্শ ছাড়া ভায়াগ্রা সেবন মারত্মক ক্ষতি কর।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy